মহানগর
নারায়ণগঞ্জে আগামী ২ মে অনুষ্ঠিত হবে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'
নারায়ণগঞ্জের শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এক জমকালো আয়োজন নিয়ে আসছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।
আগামী ২ মে, ২০২৬ খ্রি. তারিখে শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’।
আয়োজক সূত্রে জানা গেছে, ওইদিন বিকেল ৩:০০ ঘটিকায় অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ক্রীড়া উৎসবটিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে বেশ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
নতুন প্রজন্মের মাঝে খেলাধুলার সংস্কৃতি ছড়িয়ে দিতে এবং প্রতিভাবান খুদে অ্যাথলেটদের খুঁজে বের করতেই জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই উদ্যোগ গ্রহণ করেছে।
ওসমানী পৌর স্টেডিয়ামের সুবিশাল মাঠে এই আয়োজনে নানা ধরণের ইভেন্ট রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জের অভিভাবক এবং শিশু-কিশোরদের নির্ধারিত সময়ে স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
আশা করা হচ্ছে, এই আয়োজনটি স্থানীয় ক্রীড়া প্রেমীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।