রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | Sunday, 26 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন: ই-ট্রাফিক ও ক্যাশলেস লেনদেনের প্রশিক্ষণ শুরু আসন্ন বাজেটে উদ্যোক্তা ও বিনিয়োগবান্ধব নীতিমালার দাবি ব্যবসায়ীদের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ হাইকোর্টের নারায়ণগঞ্জে আগামী ২ মে অনুষ্ঠিত হবে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬' সরকারি জায়গা দখল ও চাঁদাবাজি: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ভুয়া ব্র‍্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত: ১ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ এক কিশোরী আটক ফতুল্লায় গ্যাস চুরির দায়ে কারখানার সংযোগ বিচ্ছিন্ন: ঘণ্টায় চুরি হতো ১২ হাজার ঘনফুট গ্যাস ফতুল্লায় গার্মেন্ট ওয়েস্টেজ ব্যবসা নিয়ে প্রাণনাশের হুমকি, জেলা যুবদল নেতার বিরুদ্ধে জিডি জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীকে সর্বোচ্চ সম্মান দেওয়া আমাদের লক্ষ্য’: মাশুকুল ইসলাম রাজীব
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ হাইকোর্টের
মহানগর

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ হাইকোর্টের

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৬ এপ্রিল) শুনানি শেষে আদালত এই আদেশ প্রদান করেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
শুনানি শেষে অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, “সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ইতোমধ্যেই ১০টি মামলায় জামিন পেয়েছেন। কিন্তু এরপরও নতুন করে আরও দুটি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়। এই শ্যোন অ্যারেস্টের বৈধতা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট দায়ের করি। শুনানি শেষে আদালত তাকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিয়েছেন।”
মামলার বিবরণ ও আইনজীবীদের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় কারাবন্দী আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে সর্বমোট ১২টি মামলায় তাকে আসামি করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভী বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী আছেন।

এর আগে গত বছরের ৯ মে ভোরে পুলিশ তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।
পরে একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন: ই-ট্রাফিক ও ক্যাশলেস লেনদেনের প্রশিক্ষণ শুরু

নারায়ণগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন: ই-ট্রাফিক ও ক্যাশলেস লেনদেনের প্রশিক্ষণ শুরু

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে উদ্যোক্তা ও বিনিয়োগবান্ধব নীতিমালার দাবি ব্যবসায়ীদের

আসন্ন বাজেটে উদ্যোক্তা ও বিনিয়োগবান্ধব নীতিমালার দাবি ব্যবসায়ীদের

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে আগামী ২ মে অনুষ্ঠিত হবে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'

নারায়ণগঞ্জে আগামী ২ মে অনুষ্ঠিত হবে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীকে সর্বোচ্চ সম্মান দেওয়া আমাদের লক্ষ্য’: মাশুকুল ইসলাম রাজীব

জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীকে সর্বোচ্চ সম্মান দেওয়া আমাদের লক্ষ্য’: মাশুকুল ইসলাম রাজীব

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে 'বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬' মেলার উদ্বোধন

নারায়ণগঞ্জে চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে 'বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬' মেলার উদ্বোধন

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে ফুটপাত ও যানজট: প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললেন চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনু

নারায়ণগঞ্জে ফুটপাত ও যানজট: প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললেন চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনু

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬