বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | Thursday, 11 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ফায়ার সার্ভিসের দুর্যোগ মোকাবেলা মহড়া রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার ট্রাইব্যুনালে জবানবন্দি: অয়ন ওসমানের গুলিতেই স্বজন নিহত, শামীম ওসমানের নির্দেশে মেলেনি চিকিৎসা বন্দরে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনে ৬ ফার্মেসিকে জরিমানা ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই হাসনাঈন ক্লোজড কুতুবপুরে বসতবাড়িতে হামলা ও শ্লীলতাহানি: ঘটনাস্থল পরিদর্শনে এসপি, কঠোর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে উপজেলা রিসোর্স টিমের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ মহিলা কলেজের সামনে নাসিকের উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের আশ্বাস নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হচ্ছে গার্মেন্টসের অবৈধ অংশ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. অর্থনীতি
নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্পপল্লী ঘুরে দেখলেন বস্ত্র ও পার্ট মন্ত্রী
অর্থনীতি

নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্পপল্লী ঘুরে দেখলেন বস্ত্র ও পার্ট মন্ত্রী

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক// নারায়ণগঞ্জ ভয়েস:
(২৫ এপ্রিল) শনিবার 
বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়। তাই জ্বালানির কারণে যে উৎপাদন ব্যহত হয়ে রপ্তানি কমে গিয়েছে ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাব সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ। শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের যায়গায় গড়ে ওঠা নিট শিল্প পল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এসময় মন্ত্রী আগামীতে নতুন বিনিয়োগকারিদের ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরি তৈরির আহ্বান জানান। এসময় মন্ত্রী জ্বালানীর দাম বৃদ্ধির কারণে নাটকীয় ভাবে বাসভাড়া ও নিত্য পণ্যের দাম বৃদ্ধির সুযোগ নাই বলেও জানান। এক্ষেত্রে সকলের নজরদারি বাড়ানোর কথাও বলেন মন্ত্রী। 
পরে মন্ত্রী আরেক প্রশ্নের জবাবে বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলির মধ্যে দুইটি প্লট নিয়ে শিল্প স্থাপন করা হয়েছে। আরো দুইটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছেন। আর বাদবাকি যে প্লটগুলি আছে সেগুলিতে কিছু স্থানীয় দখল সমস্যা আছে। এই সমস্যাগুলি আগামী দিনে তড়িৎ সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে আমরা বিনিয়োগের ব্যবস্থা করা হবে। 

সটঃ খন্দকার আব্দুল মুক্তাদির, মন্ত্রী, বস্ত্র ও পাটমন্ত্রনালয়


এসময় তার সাথে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এবং বিটিএমসির চেয়ারম্যান ব্রিঃ জেঃ এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) বিটিএমসি কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাব রক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, বর্ণালী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির । এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা টেক্সটাইল শিল্প পল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা পরিদর্শন করেন। পরে বাকি প্লটগুলোও তারা পরিদর্শন করেন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

জ্বালানি তেল ও এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি তারিকুল সুজনের

জ্বালানি তেল ও এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি তারিকুল সুজনের

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
বিদায়ী গভর্নরের সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন নতুন গভর্নর মোস্তাকুর

বিদায়ী গভর্নরের সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন নতুন গভর্নর মোস্তাকুর

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
এখন বাতি জ্বলছে লোকসানের বোঝা নিয়ে: বিদ্যুৎমন্ত্রী

এখন বাতি জ্বলছে লোকসানের বোঝা নিয়ে: বিদ্যুৎমন্ত্রী

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি  ২০-৫০ শতাংশ বেড়েছে, অভিযোগ ঢাকা চেম্বারের

অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি ২০-৫০ শতাংশ বেড়েছে, অভিযোগ ঢাকা চেম্বারের

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
এবার ভরিতে ৩ হাজার বাড়ল সোনার দাম

এবার ভরিতে ৩ হাজার বাড়ল সোনার দাম

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
যারা পাবেন ‘ফ্যামিলি কার্ড’

যারা পাবেন ‘ফ্যামিলি কার্ড’

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬