বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | Thursday, 04 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৭ দিনের আয়োজন আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু এক বছরের বেশি কারাবাসের পর মুক্ত আইভী, দেওভোগের বাড়ির চারপাশে পুলিশের সিসিটিভি ক্যামেরা ডকইয়ার্ডে তৈরি ৭০ টনের ফ্লোটিং ক্রেন বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর বন্দরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল ৩৯১ দিন পর চুনকা কুটিরে আইভী: নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ, যৌথভাবে কাজ করার আশাবাদ কারামুক্ত হলেন নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সেলিম ওসমানকে গ্রেফতার করা না হলে ধরে আনার হুমকি বিএনপি নেতার তীব্র গরমে স্বস্তির ছোঁয়া: শহরের মোড়ে মোড়ে ডিসি-এসপির ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. অর্থনীতি
জ্বালানি তেল ও এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি তারিকুল সুজনের
অর্থনীতি

জ্বালানি তেল ও এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি তারিকুল সুজনের

শেয়ার করুন:


জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল সুজন।

রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “এই মূল্যবৃদ্ধি তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ায় সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে।”

তিনি জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষিত নতুন দামে ১২ কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডারের মূল্য ২১২ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১,৭২৮ টাকা। “এলপিজির এই মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য বড় ধরনের ধাক্কা,” বলেন তিনি।

তারিকুল সুজন আরও বলেন, “দেশের অধিকাংশ শহুরে পরিবার রান্নার কাজে ১২ কেজি সিলিন্ডারের ওপর নির্ভরশীল। এক দফায় ২১২ টাকা বৃদ্ধি সরাসরি মাসিক পারিবারিক ব্যয় বাড়িয়ে দিচ্ছে এবং এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়বে।”

তিনি বলেন, “জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং এলপিজির দাম বৃদ্ধির যৌথ প্রভাব পরিবহন ব্যয় বাড়াবে, যার ফলে বাজারে পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।”

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এতে শ্রমজীবী মানুষ, নিম্ন আয়ের পরিবার ও স্থির আয়ের জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। জ্বালানি খাতে মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে এবং অর্থনৈতিক চাপ অসহনীয় হয়ে উঠবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি অবিলম্বে জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্পপল্লী ঘুরে দেখলেন বস্ত্র ও পার্ট মন্ত্রী

নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্পপল্লী ঘুরে দেখলেন বস্ত্র ও পার্ট মন্ত্রী

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
বিদায়ী গভর্নরের সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন নতুন গভর্নর মোস্তাকুর

বিদায়ী গভর্নরের সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন নতুন গভর্নর মোস্তাকুর

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
এখন বাতি জ্বলছে লোকসানের বোঝা নিয়ে: বিদ্যুৎমন্ত্রী

এখন বাতি জ্বলছে লোকসানের বোঝা নিয়ে: বিদ্যুৎমন্ত্রী

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি  ২০-৫০ শতাংশ বেড়েছে, অভিযোগ ঢাকা চেম্বারের

অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি ২০-৫০ শতাংশ বেড়েছে, অভিযোগ ঢাকা চেম্বারের

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
এবার ভরিতে ৩ হাজার বাড়ল সোনার দাম

এবার ভরিতে ৩ হাজার বাড়ল সোনার দাম

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
যারা পাবেন ‘ফ্যামিলি কার্ড’

যারা পাবেন ‘ফ্যামিলি কার্ড’

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬