শুক্রবার, ০৫ জুন ২০২৬ | Friday, 05 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে হবে ১ হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল: ড. জিয়াউদ্দিন হায়দার বন্দরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট মামলার আসামি ছিনতাইকারী মানিক গ্রেপ্তার বন্দরে প্রাক্তন স্ত্রীর সাথে পুনর্বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান: যুবকের মাথায় রামদার কোপ যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হলেন সিদ্ধিরগঞ্জের সোহেল সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ নেতাকর্মী গ্রেফতার এনায়েতনগর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল মোমিন, ৬ মেম্বারের নাম ঘোষণা সাবেক মেয়র আইভীর বাসায় যাওয়ায় নাসিক কর্মচারী ছাঁটাইয়ের অভিযোগ, ভিন্ন দাবি প্রশাসনের জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৭ দিনের আয়োজন আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু এক বছরের বেশি কারাবাসের পর মুক্ত আইভী, দেওভোগের বাড়ির চারপাশে পুলিশের সিসিটিভি ক্যামেরা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. আদালত
ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪; গণধোলাই দিয়ে আটক এক**
আদালত

ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪; গণধোলাই দিয়ে আটক এক**

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ ভয়েস// নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে এক ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। স্থানীয়দের বাধার মুখে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলে চারজন গুলিবিদ্ধ হন। এ সময় একজনকে মোটরসাইকেলসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় সুমন মিয়ার ফেক্সিলোডের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে শামীম ওরফে জুয়েল নামে আটক ব্যক্তি সুমন মিয়ার দোকান থেকে প্রায় ২ হাজার টাকা ফেক্সিলোড নিয়ে টাকা না দিয়ে চলে যায়। পরে তাকে আটক করে টাকা আদায় করা হলে ওই ঘটনার জের ধরে প্রতিশোধ নিতে রোববার রাতে ৪-৫ জন যুবক দুইটি মোটরসাইকেলে করে দোকানে আসে। তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সুমনকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে।

এ সময় স্থানীয় আনোয়ার হোসেন তাদের পরিচয়পত্র দেখতে চাইলে এক দুর্বৃত্ত তার বুকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখায়। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা চারদিক থেকে ঘিরে ধরলে দুর্বৃত্তরা পালানোর উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে চারজন পথচারী আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ধাওয়া দিলে অন্যরা অস্ত্রসহ পালিয়ে গেলেও শামীম ওরফে জুয়েল নামে একজনকে মোটরসাইকেলসহ আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিতে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে আমির হোসেন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের শরীরের পাশ দিয়ে গুলি ছুঁয়ে যাওয়ায় তারা তুলনামূলকভাবে কম আহত হয়েছেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি নিজের নাম কখনো শামীম আবার কখনো জুয়েল বলে পরিচয় দিয়েছে। তিনি কিছুটা অসুস্থ থাকায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার কাছ থেকে পালিয়ে যাওয়া অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো ঘটনাটি তদন্তাধীন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন

সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন

শুক্রবার, ২২ মে ২০২৬
সোনারগাঁয়ে ডাকাতদের হামলায়  একজন নিহত।

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় একজন নিহত।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
নারায়ণগঞ্জে পরিত্যক্ত অস্ত্রের ছড়াছড়ি: জনমনে আতঙ্ক, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ।

নারায়ণগঞ্জে পরিত্যক্ত অস্ত্রের ছড়াছড়ি: জনমনে আতঙ্ক, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ।

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
তারেক রহমানসহ তার কন্যা জায়েমা রহমানকে কটুক্তি; যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

তারেক রহমানসহ তার কন্যা জায়েমা রহমানকে কটুক্তি; যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ, জনমনে আতঙ্ক  নিজস্ব প্রতিবেদক:

শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ, জনমনে আতঙ্ক নিজস্ব প্রতিবেদক:

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬