মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | Tuesday, 07 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
প্রবাসী বউয়ের জামাই নাটকে নতুন চমক নিয়ে আসছেন পরিচালক সোহেল আলী সোনারগাঁয়ে ১৪৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক সেপ্টেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ডিসেম্বরে পুরো প্রকল্প শেষ বেফাক নেতাদের দেওভোগ মাদরাসা পরিদর্শন: পরিস্থিতি স্বাভাবিক, রাজনৈতিক হামলার দাবি নাকচ প্রবীণ ফটো সাংবাদিক আমির হোসেনের খোঁজে হাসপাতালে বন্দর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ সোনারগাঁয়ে চিপস কারখানায় ভয়াবহ আগুন, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি সোনারগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেকের ইন্তেকাল, শফিকুল ইসলাম দেলোয়ারের গভীর শোক জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি, চারা বিতরণ ও আলোচনা সভা ​‘৮০ বছরের পুরোনো দল পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে’: চুনকা মিলনায়তনে শফিকুল আলম
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. আদালত
তারেক রহমানসহ তার কন্যা জায়েমা রহমানকে কটুক্তি; যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
আদালত

তারেক রহমানসহ তার কন্যা জায়েমা রহমানকে কটুক্তি; যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জায়েমা রহমানকে অশালীন ভাষায় কটুক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় যুবলীগ নেতা জুয়েল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান বাবু।

সোমবার (৬ এপ্রিল) ফতুল্লা আমলী আদালতের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলার শুনানিকালে বিবাদী জুয়েল রানা স্থায়ী জামিনের আবেদন করলে তাতে আপত্তি জানান বাদী বাবু। এ সময় তিনি কটুক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত জুয়েল রানা (৪৪), পিতা মোঃ নাসির সরদার, ফতুল্লার মুসলিমনগর এলাকার বাসিন্দা এবং স্থানীয় যুবলীগের নেতা। বাদীর অভিযোগ, গত বছরের ১৬ জুন অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রকাশ্যে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানে দলের চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জায়েমা রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রদান করেন।

এছাড়া, একই দিন সকাল আনুমানিক ৮টার দিকে মুসলিমনগরের এতিমখানার সামনে সংঘটিত ঘটনাটি ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের মাধ্যমেও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাদী তার মামলায় দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ডের ফলে তার দল বিএনপির প্রায় ৫০ কোটি টাকার সম্মানহানি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মামলায় দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২ ধারায় অভিযোগ আনা হয়েছে এবং আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

তবে মামলার প্রাথমিক পর্যায়ে আদালত আসামিকে জামিন প্রদান করেন। সোমবারের শুনানিতে বিবাদী স্থায়ী জামিনের আবেদন করলে বাদী পক্ষ এর বিরোধিতা করে আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার এবং তার সহযোগীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কিন্তু আদালত বিবাদীর নিয়মিত জামিন বহাল রাখায় এতে ক্ষোভ প্রকাশ করেন বাদী নাজমুল হাসান বাবু।

মামলার সাক্ষী হিসেবে বাদী নিজসহ সাংবাদিক মোঃ বকুল (ভয়েস-২৪ নিউজ), রফিকুল ইসলাম আপেল ও জাফর আলী সরদারের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আদালতের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন

সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন

শুক্রবার, ২২ মে ২০২৬
সোনারগাঁয়ে ডাকাতদের হামলায়  একজন নিহত।

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় একজন নিহত।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪; গণধোলাই দিয়ে আটক এক**

ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪; গণধোলাই দিয়ে আটক এক**

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে পরিত্যক্ত অস্ত্রের ছড়াছড়ি: জনমনে আতঙ্ক, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ।

নারায়ণগঞ্জে পরিত্যক্ত অস্ত্রের ছড়াছড়ি: জনমনে আতঙ্ক, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ।

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ, জনমনে আতঙ্ক  নিজস্ব প্রতিবেদক:

শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ, জনমনে আতঙ্ক নিজস্ব প্রতিবেদক:

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬