শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Friday, 26 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম! পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. রাজনীতি
যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন
রাজনীতি

যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক নুরুল আমিন বলেছেন, দেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সমাজের শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে। বর্তমান অর্থ ব্যবস্থায় শ্রমজীবীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা কেবল ইসলামী অর্থ ব্যবস্থার মাধ্যমেই পুনরুদ্ধার করা সম্ভব।

সোমবার (১৬ মার্চ) নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন তাঁর বক্তৃতায় বলেন, ইসলাম কেবল ইবাদতের নাম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। তিনি উল্লেখ করেন, যাকাত কোনো দয়া নয়, বরং এটি ধনীদের সম্পদে দরিদ্রের অধিকার।শ্রমিকদের জীবনমান উন্নয়নে যাকাত ভিত্তিক অর্থনীতি বিকল্পহীন।শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক সোলাইমান হোসাইন মুন্না, সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফাইসূল,অর্থ সম্পাদক খোরশেদ আলম রবিন সহঅনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত শ্রমজীবী ভাইদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সামান্য উপহার শ্রমিক পরিবারগুলোর ঈদের আনন্দকে কিছুটা হলেও বাড়িয়ে দেবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব বহিষ্কার

রবিবার, ২১ জুন ২০২৬
শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ: নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ: নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার বহিষ্কার

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

শনিবার, ১৬ মে ২০২৬
প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের ৯০ দিনের কর্মসূচি ঘোষণা

প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের ৯০ দিনের কর্মসূচি ঘোষণা

শুক্রবার, ১৫ মে ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী'—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী'—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ

শুক্রবার, ০৮ মে ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ - মিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ - মিছিল

শনিবার, ১১ এপ্রিল ২০২৬