শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Friday, 26 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম! পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার
নগরের বাইরে

আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের চাঞ্চল্যকর রিপন মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি আমজাদ হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে জেলা ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ।

​গত মঙ্গলবার (২৩ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমজাদ হোসেন আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের কামাল হোসেনের ছেলে।

​পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, চাঁদা না পেয়ে গত বছরের ২৫ জুলাই রাতে খালিয়ারচর গ্রামের মৃত রওশন আলীর ছেলে রিপন মিয়াকে কুপিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা। দেড় মাসেরও বেশি সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন থাকার পর ১৬ সেপ্টেম্বর তিনি মারা যান। এই ঘটনার পরদিন ১৭ সেপ্টেম্বর নিহতের স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

​মামলার এজাহারে নিহতের স্ত্রী নুরজাহান বেগম উল্লেখ করেন, "সেন্টু মিয়া, রিজভী, পিয়ার আলী ও আউয়ালের নেতৃত্বে আসামিরা আমার স্বামীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে (২৫ জুলাই) আড়াইটার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ওত পেতে থাকা আসামিরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। দীর্ঘদিন আইসিইউতে লড়াই করার পর তিনি মারা যান।"

​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, রিপন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমজাদ হোসেনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। পরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র

সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২

আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২

বুধবার, ২৪ জুন ২০২৬
ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার

ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার

বুধবার, ২৪ জুন ২০২৬