শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Friday, 26 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম! পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ
নগরের বাইরে

নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কের শিবু মার্কেট থেকে জালকুড়ি পর্যন্ত অন্তত এক কিলোমিটার সড়কজুড়ে রাতের আঁধারে সাদা কাপড়ে কালো রঙে আরবি হরফে কালিমা লেখা পতাকা সাঁটানো হয়েছে। স্থানীয়দের দাবি, কিছু মাদরাসা ছাত্র এই পতাকাগুলো লাগালেও, ঠিক কী উদ্দেশ্যে এগুলো সাঁটানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

​সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কের শিবু মার্কেট এলাকার ওভারপাস ও সড়কের দুই পাশের বৈদ্যুতিক পিলারে শতাধিক এমন সাদা পতাকা উড়ছে। প্রতিটি পতাকায় কালো কালিতে আরবি হরফে ইসলাম ধর্মের পবিত্র কালিমা লেখা রয়েছে।

​স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম জানান, গত বুধবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত বেশ কিছু মাদরাসাছাত্রকে এই পতাকাগুলো লাগাতে দেখা গেছে। তবে তারা কেন বা কী উদ্দেশ্যে এগুলো লাগাচ্ছিল, সে বিষয়ে কেউ তাদের কিছু জিজ্ঞেস করেনি।

​একই সড়কে নিয়মিত যাতায়াতকারী প্রাইভেটকার চালক মো. রায়হান বলেন, "গত শুক্রবার থেকে আমি ঢাকা শহরের বিভিন্ন ফ্লাইওভারের নিচে ও পিলারে এই ধরনের কালিমার পতাকা দেখতে পাচ্ছি। এখানেও একই রকম ব্যানার ও পতাকা দেখা যাচ্ছে। তবে কারা, কেন এগুলো লাগাচ্ছে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানি না।"

​এদিকে, বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক মাদরাসা ছাত্রকে এই পতাকা লাগানোর বিষয়ে কথা বলতে শোনা যায়। ওই তরুণ দাবি করেন, শিবু মার্কেট, জালকুড়ি ও ভূঁইগড় এলাকায় তারা এই পতাকাগুলো লাগিয়েছেন।

​ভিডিওতে তিনি আরও অভিযোগ করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী এলাকায় পূর্বে কিছু কালিমার পতাকা লাগানো হয়েছিল, যা পরবর্তীতে সরিয়ে ফেলা হয়। এরই প্রতিবাদ হিসেবে তারা নারায়ণগঞ্জের এই সড়কে এমন উদ্যোগ নিয়েছেন এবং জেলায় প্রায় ১,৫০০ পতাকা লাগানোর পরিকল্পনা রয়েছে তাদের। তবে ভিডিওতে বক্তব্য দেওয়া ওই তরুণের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

​এই বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, "বর্তমানে ফুটবল বিশ্বকাপ চলায় দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দেশের পতাকা টানানোর বিষয়টি দেখা যাচ্ছে। তবে সাদা কাপড়ে কালেমা লেখা পতাকা লাগানোর বিষয়টি আমাদের নজরে আগে আসেনি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে এগুলো লাগিয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।"

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার

আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র

সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২

আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২

বুধবার, ২৪ জুন ২০২৬
ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার

ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার

বুধবার, ২৪ জুন ২০২৬