শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Friday, 26 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম! পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. রাজনীতি
নারায়ণগঞ্জে ছাত্রশক্তির ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর নগরী গড়ার ডাক রাহিদ সিকদারের
রাজনীতি

নারায়ণগঞ্জে ছাত্রশক্তির ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর নগরী গড়ার ডাক রাহিদ সিকদারের

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক সিকদার বলেছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই নারায়ণগঞ্জকে একটি সুন্দর ও সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ছাত্র সংগঠনকে একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ছাত্র সংগঠন ছাত্রশক্তি আয়োজিত ইফতার মাহফিলে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাহিদ ইশতিয়াক সিকদার বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় ঐক্যে বিশ্বাসী। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্বে যারা রয়েছি, আমরা সবাই মিলে নারায়ণগঞ্জের ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধানে কাজ করবো।”

তিনি আরও বলেন, “ক্যাম্পাসে কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। শিক্ষাঙ্গনকে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা গোপন তৎপরতার মাধ্যমে শিক্ষাঙ্গনের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করে, তাদের সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।”

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির সভাপতি মো. জাহিদ আহসান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসূফ খান টিপু, এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জেলা সমন্বয়কারী সদস্য জোবায়ের হোসেন তামজিদ, জাবেদ আলম, ডায়াসপোরা কেন্দ্রীয় মুখ্য সংগঠক যুবাইর সরদার, যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব আজিজুল হক রাজীব, নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাত, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি আমজাদ হোসেন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন মহানগরের সভাপতি আবুল হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান, সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগর আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জহিরুল ইসলাম, জেলা মুখ্য সংগঠক নাজমুল ইসলাম ও মহানগরের সিফাত দেওয়ানসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব বহিষ্কার

রবিবার, ২১ জুন ২০২৬
শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ: নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ: নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার বহিষ্কার

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

শনিবার, ১৬ মে ২০২৬
প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের ৯০ দিনের কর্মসূচি ঘোষণা

প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের ৯০ দিনের কর্মসূচি ঘোষণা

শুক্রবার, ১৫ মে ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী'—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী'—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ

শুক্রবার, ০৮ মে ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ - মিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ - মিছিল

শনিবার, ১১ এপ্রিল ২০২৬