রবিবার, ০৭ জুন ২০২৬ | Sunday, 07 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জের ‘নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ’-এ এডহক কমিটি অনুমোদন নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত মদনপুর ভূমি অফিস যেন ঘুষের ‘স্বর্গরাজ্য’: নায়েব হাবিবুরের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও সাংবাদিক পেটানোর অভিযোগ শীতলক্ষ্যা গ্রিডে ত্রুটি: সকাল থেকে বিদ্যুৎহীন নারায়ণগঞ্জ, তীব্র গরমে চরম ভোগান্তি বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত যুবকের ঢামেকে মৃত্যু, ৪ দিন পর বিদায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী: বন্দরে মশক নিধন ও অর্ধশতাধিক স্পটে আশার দোয়া মাহফিল ডেঙ্গু রোধে নারায়ণগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কর্মসূচি শুরু নারায়ণগঞ্জে এনসিপির অনুষ্ঠানে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা, আহত ২০ নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা বিতরণ নারায়ণগঞ্জে হবে ১ হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল: ড. জিয়াউদ্দিন হায়দার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. জাতীয়
জ্বালানি তেলের সংকট নেই, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ
জাতীয়

জ্বালানি তেলের সংকট নেই, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ

শেয়ার করুন:

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, আগামী ৯ মার্চ জ্বালানি তেলবাহী আরও দুটি জাহাজ দেশে এসে পৌঁছাবে। ফলে সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

শনিবার (৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি খাতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব বাংলাদেশেও কিছুটা পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে নিয়মিত অবহিত করা হচ্ছে। তবে দেশে তেলের কোনো ঘাটতি নেই।

ইকবাল হাসান মাহমুদ জানান, যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা অনিশ্চিত হওয়ায় সরকার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সীমিত পরিসরে রেশনিং ব্যবস্থা চালু করেছে। কিন্তু এই খবর পাওয়ার পর অনেক সাধারণ মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ ও মজুত করার চেষ্টা করছেন, যা বাজারে কৃত্রিম চাপ সৃষ্টি করছে।

তিনি জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কেনার অনুরোধ জানান।

কিছু কিছু পাম্পে তেল পাওয়া যাচ্ছে না এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, প্রতিটি পাম্পকে নির্দিষ্ট পরিমাণে তেল বরাদ্দ দেওয়া হচ্ছে। কোনো পাম্প যদি দ্রুত তাদের বরাদ্দ শেষ করে ফেলে, তবে তাদের পরবর্তী দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে কোনো পাম্প যদি বেশি লাভের আশায় ইচ্ছাকৃতভাবে তেল বিক্রি বন্ধ রাখে বা তেল লুকিয়ে রাখে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অনিয়ম রোধে আগামীকাল থেকেই সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও তিনি আশ্বস্ত করেন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

চাঁদ দেখা গেছে: আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আযহা

চাঁদ দেখা গেছে: আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আযহা

সোমবার, ১৮ মে ২০২৬
এশিয়ান হাইওয়ের ধীরগতি: সংসদে এমপি মান্নানের প্রশ্ন, এলজিইডির আওতাভুক্ত নয় জানালেন মন্ত্রী

এশিয়ান হাইওয়ের ধীরগতি: সংসদে এমপি মান্নানের প্রশ্ন, এলজিইডির আওতাভুক্ত নয় জানালেন মন্ত্রী

রবিবার, ২৯ মার্চ ২০২৬
ব্রহ্মপুত্র নদের তীরে চলছে ‘পাপমুক্তির’ স্নানোৎসব

ব্রহ্মপুত্র নদের তীরে চলছে ‘পাপমুক্তির’ স্নানোৎসব

বুধবার, ২৫ মার্চ ২০২৬

জ্বালানি তেল বিতরণে রেশনিং ও সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার

রবিবার, ১৫ মার্চ ২০২৬
আচরণে সংযত ও সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

আচরণে সংযত ও সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হলেন

হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হলেন

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬