বুধবার, ২৪ জুন ২০২৬ | Wednesday, 24 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ ২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. জাতীয়
ব্রহ্মপুত্র নদের তীরে চলছে ‘পাপমুক্তির’ স্নানোৎসব
জাতীয়

ব্রহ্মপুত্র নদের তীরে চলছে ‘পাপমুক্তির’ স্নানোৎসব

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদের তীরের চলছে ‘পাপমুক্তির’ মহাৎসব সনাতন ধর্মালম্বীদের ‘মহাঅষ্টমী স্নান’। প্রতিবছর ন্যায় দেশ-বিদেশের লাখ লাখ পুর্ণার্থী স্না-্নোৎসবে অংশগ্রহণ করতে সমবেত হয়েছে বন্দর উপজেলার লাঙ্গলবন্দে। তাদের বিশ্বাস, শুক্লাঅষ্টমী তিথিতে ব্রহ্মপুত্রে স্নানের মাধ্যমে পাপমোচন ঘটে এবং ব্রহ্মার সন্তুুষ্টি লাভ করা যায়।

বুধবার বিকেল ৫টা ১৭ মিনিটে তিথি শুরুর সঙ্গে সঙ্গে ‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, আমার পাপ হরণ করো’ মন্ত্র উচ্চারণ করে লাঙ্গলবন্দের ২৪টি ঘাটে স্নানোৎসব শুরু করেন হিন্দু ধর্মাবলম্বীরা। যা শেষ হবে বৃহস্পতিবার  দুপুর ২টা ৫৯ মিনিটে।

এর আগে সকাল থেকে লাঙ্গলবন্দে বিভিন্ন মন্দির ও আশ্রমে ভীর করতে থাকেন পুণ্যার্থীরা। স্ননোৎসবকে কেন্দ্র করে লাঙ্গলবন্দের তিন কিলোমিটার জুড়ে বসেছে ঐতিহাসিক বারোয়ারি মেলা। মেলায় ত্রিশুল হাতে দুই শিশুকে দেখা যায় শিবের সাঁজে। অনেক পুণ্যার্থীকে তাদের কাছ থেকে আর্শিবাদ নিতেও দেখা যায়।

পৌরাণিক বর্ণনা মতে, ত্রেতা যুগে মুনি পরশুরাম পিতার আদেশে তার মায়ের শিরচ্ছেদ করেন। মাতৃহত্যার পাপের কারণে তার কুঠারি হাতের লেগে যায়। পরে শিবের তপস্যার মাধ্যমে হিমালয়ের মানস সরোবর থেকে উৎপন্ন নদীতে চৈত্র মাসের অষ্টমী তিথিতে স্নান করে পাপমুক্ত হন। সেই পুণ্য বারিধারা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করতে পরশুরাম লাঙ্গলে সেই জলধারা নিয়ে আসেন। তার লাঙ্গল যেখানে সে বন্ধ হয় সেই থেকে  নাম হয় ‘লাঙ্গলবন্দ’।

সেই থেকে শত শত বছর ধরে এই ব্রহ্মপুত্র নদের তীরে ‘পাপমুক্তির’ আশায় দেশবিদেশের লাখো সনাতন ধর্মালীম্বী স্ননোৎসবে সমবেত হয়ে আসছেন।
 পুণ্যার্থীদের নিরাপত্তা ও সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিতের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “পূর্ণার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য দুই শিফটে আমাদের প্রায় ১১০০ পুলিশ ফোর্স কাজ করবে। ট্রাফিকের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, আনসাররাও সহযোগিতা করবেন। পাশাপাশি স্নান করতে গিয়ে কেউ ডুবে যাতে কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে সেজন্য নৌ পুলিশ কাজ করবে।”

এছাড়া পুরো তিন কিলোমিটার এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, “প্রচুর জনসমারোহ হয়েছে। আমাদের ২৪ টা ঘাটে পুণ্যার্থীরা স্নান করছেন। এবার চারটি নতুন ঘাট বানানো হয়েছে এবং প্রতিটি ঘাটে নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে। ম্যাজিস্ট্রেট এবং প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর টহল আছে। সব ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া আছে। আমরা আশা করি সুন্দরভাবে স্নানটা শুরু হয়েছে কালকে তিনটা পর্যন্ত লগ্ন আছে কোন সমস্যা হবে না।”


খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

চাঁদ দেখা গেছে: আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আযহা

চাঁদ দেখা গেছে: আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আযহা

সোমবার, ১৮ মে ২০২৬
এশিয়ান হাইওয়ের ধীরগতি: সংসদে এমপি মান্নানের প্রশ্ন, এলজিইডির আওতাভুক্ত নয় জানালেন মন্ত্রী

এশিয়ান হাইওয়ের ধীরগতি: সংসদে এমপি মান্নানের প্রশ্ন, এলজিইডির আওতাভুক্ত নয় জানালেন মন্ত্রী

রবিবার, ২৯ মার্চ ২০২৬

জ্বালানি তেল বিতরণে রেশনিং ও সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার

রবিবার, ১৫ মার্চ ২০২৬
আচরণে সংযত ও সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

আচরণে সংযত ও সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হলেন

হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হলেন

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু  হয়েছে

জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬