সোমবার, ১৫ জুন ২০২৬ | Monday, 15 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের নারীদের জন্য ১,৫০০ শয্যার দু’টি বিশেষায়িত হাসপাতাল করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ফতুল্লায় র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও গুলির খোসা উদ্ধার ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক রিয়াদ নারায়ণগঞ্জে আইসিইউ উদ্বোধন: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা নারায়ণগঞ্জে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং'-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে মহাসড়কের ময়লা অপসারণে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নারায়ণগঞ্জে অজ্ঞাত ও অসহায় রোগীদের জন্য বিশেষ ইউনিটের দাবি টিম খোরশেদের ১০ জেলায় আইসিইউ উদ্বোধন ও ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. জাতীয়
আচরণে সংযত ও সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

আচরণে সংযত ও সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেয়ার করুন:

বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দলের মন্ত্রী সংসদ সদস্যদের ব্যক্তিগত আচরণ কথাবার্তায় অধিকতর মার্জিত এবং সতর্ক থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এই পরামর্শ দেন। সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, জনপ্রতিনিধিদের প্রতিটি পদক্ষেপ যেন জনগণের কাছে ইতিবাচক বার্তা বহন করে।

বৈঠক সূত্রে জানা গেছে, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও সংসদ সদস্যদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নিজের নির্ধারিত দায়িত্বের বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক কোনো মন্তব্য না করার ওপর গুরুত্বারোপ করেছেন সংসদ নেতা।

বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই বৈঠকে ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। পরে বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর সর্বোচ্চ জোর দেন। তিনি বলেন, ভোটের আঙুলের কালি মোছার আগেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর মাধ্যমে বিএনপি তার দেওয়া ওয়াদা পূরণ শুরু করেছে। সাধারণ মানুষ বিএনপির কাছ থেকে এই ধরনের সেবাই প্রত্যাশা করে।

ফ্যামিলি কার্ডের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু করার নির্দেশ দেন তিনি। ছাড়া আসন্ন ডেঙ্গু মৌসুম মোকাবিলায় দেশজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য সবাইকে আগাম সতর্ক করেন প্রধানমন্ত্রী।

জাতীয় সংসদে মন্ত্রিসভার তরুণ সদস্যদের সময়ানুবর্তী হওয়ার নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, সবাইকে নিয়মিত নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে। বিশেষ করে রাস্তাঘাটে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী জানান, তিনি নিজেও ট্রাফিক আইন মেনে চলাচল করেন, যা অন্যদের জন্যও অনুসরণীয় হওয়া উচিত।

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চলছে, তা বিশ্ব অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে তিনি দলের নেতাদের সতর্ক করে দেন।

সভায়জুলাই জাতীয় সনদবাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী জানান, বিভিন্ন পক্ষের ভিন্নমত বানোট অব ডিসেন্টথাকলেও সরকার জনস্বার্থে বাস্তবায়নযোগ্য উদ্যোগগুলো গ্রহণ করবে। দিকে সংসদের নতুন স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনের পূর্ণ দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত করেছেন সংসদ সদস্যরা।

আগামীকাল (আজবৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরুর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদীয় কার্যসূচি অনুযায়ী, অধিবেশন শুরুর পর দুই দিন বিরতি দিয়ে ১৫ মার্চ পুনরায় কার্যক্রম শুরু হবে এবং ঈদুল ফিতরের পর ২৯ মার্চ থেকে পরবর্তী অধিবেশন চলবে।

 

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

চাঁদ দেখা গেছে: আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আযহা

চাঁদ দেখা গেছে: আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আযহা

সোমবার, ১৮ মে ২০২৬
এশিয়ান হাইওয়ের ধীরগতি: সংসদে এমপি মান্নানের প্রশ্ন, এলজিইডির আওতাভুক্ত নয় জানালেন মন্ত্রী

এশিয়ান হাইওয়ের ধীরগতি: সংসদে এমপি মান্নানের প্রশ্ন, এলজিইডির আওতাভুক্ত নয় জানালেন মন্ত্রী

রবিবার, ২৯ মার্চ ২০২৬
ব্রহ্মপুত্র নদের তীরে চলছে ‘পাপমুক্তির’ স্নানোৎসব

ব্রহ্মপুত্র নদের তীরে চলছে ‘পাপমুক্তির’ স্নানোৎসব

বুধবার, ২৫ মার্চ ২০২৬

জ্বালানি তেল বিতরণে রেশনিং ও সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার

রবিবার, ১৫ মার্চ ২০২৬
হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হলেন

হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হলেন

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু  হয়েছে

জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬