শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Friday, 26 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম! পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. খেলা
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, সামনে ভারত- রাইজিং স্টার্স নারী এশিয়াকাপ
খেলা

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, সামনে ভারত- রাইজিং স্টার্স নারী এশিয়াকাপ

শেয়ার করুন:

দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে রাইজিং স্টার্স নারী এশিয়া কাপের ফাইনাল উঠেছে বাংলাদেশ ‘এ’ দল।

শুক্রবার, (২০ ফেব্রুয়ারী ২০২৬) ব্যাংককে টুর্নামেন্টের প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রান করে। জবাবে ১৬ দশমিক ৪ ওভারে ৫৬ রানে অলআউট হয় পাকিস্তান।

থাই রাজধানীর টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৪৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। টপ অর্ডারে ইসমা তানজিম ১২, শামিমা সুলতানা ১৩ ও শারমিন সুলতানা ১৫ রান করেন। মিডল অর্ডারে সতীর্থদের সঙ্গে না পেলেও একপ্রান্ত আগলে একাই লড়াই করেছেন অধিনায়ক ফাহিমা খাতুন। চার নম্বরে মাঠে নেমে ইনিংসের শেষ পর্যন্ত খেলেছেন তিনি। ৫টি চারে ৩২ বল খেলে ৪০ রানে অপরাজিত থাকেন ফাহিমা। তার লড়াকু ইনিংসের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ ‘এ’ দল। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন শারমিন। পাকিস্তানের হাফসা খালিদ ২ উইকেট নেন।

১১১ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে ৩০ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় পাকিস্তান। স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতার পর পাকিস্তানের পরের দিকের ব্যাটাররাও বাংলাদেশি বোলারদের সামনে আত্মসমর্পণ করেন। এতে ১৬ দশমিক ৪ ওভারে ৫৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন সাওয়াল জুলফিকার।

৬ রান খরচ করে সানজিদা আকতার মেঘলা ৩টি এবং ফাহিমা ২টি উইকেট নেন। এছাড়া ফারিহা তৃষ্ণা-ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন ১টি করে উইকেট নেন। ব্যাট হাতে ৪০ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন বাংলাদেশের ফাহিমা।

আগামীকাল ভারত ‘এ’ নারী দলের বিপক্ষে ফাইনালে নামবে বাংলাদেশ ‘এ’ নারী দল।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

স্কুল মাঠের কুংফু থেকে এমএমএ রিংয়ে নাফিজ, স্বপ্ন ইউএফসিতে বাংলাদেশের পতাকা

স্কুল মাঠের কুংফু থেকে এমএমএ রিংয়ে নাফিজ, স্বপ্ন ইউএফসিতে বাংলাদেশের পতাকা

বুধবার, ১৩ মে ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও মোহামেডানের পরিচালক নির্বাচিত হলেন মাসুদুজ্জামান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও মোহামেডানের পরিচালক নির্বাচিত হলেন মাসুদুজ্জামান

শনিবার, ০৭ মার্চ ২০২৬
নিশ্চিত করল আইসিসি, ২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

নিশ্চিত করল আইসিসি, ২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
সহজ জয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

সহজ জয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
একাধিক ভুলের কারণে সাফ নারী ফুটবলে ভারতের কাছে হারলো বাংলাদেশ

একাধিক ভুলের কারণে সাফ নারী ফুটবলে ভারতের কাছে হারলো বাংলাদেশ

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আজ শুরু হচ্ছে  টি-টোয়েন্টি বিশ্বকাপ,  নেই বাংলাদেশ

আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, নেই বাংলাদেশ

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬