টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছে বাংলাদেশ। কিন্তু এবারের আসরটি হতে যাচ্ছে ভিন্ন। ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় টুর্নামেন্ট থেকেই বাদ পড়েছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড এবার টানা পঞ্চমবারের মতো খেলতে নামছে। অন্যদিকে, ২০০৭ সালে টুর্নামেন্ট শুরুর পর এই প্রথমবার বিশ্বকাপ মিস করছে বাংলাদেশ।
পাকিস্তান বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কটের সরকারি সিদ্ধান্তও নিয়েছে।