শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Friday, 26 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম! পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. খেলা
নিশ্চিত করল আইসিসি, ২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ
খেলা

নিশ্চিত করল আইসিসি, ২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

শেয়ার করুন:

অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে হতে যাওয়া ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

কলম্বোয় নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়ের মাধ্যমে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্বকাপের সুপার এইটের লাইনআপ চূড়ান্ত হয়েছে। এছাড়াও ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড উঠেছে সুপার এইটে।

টি–টুয়েন্টি বিশ্বকাপের বাছাইবিধি অনুযায়ী, সুপার এইটে ওঠা সব দলই ২০২৮ বিশ্বকাপ আসরের জন্য সরাসরি জায়গা নিশ্চিত করেছে। এর মধ্যে নিউজিল্যান্ডের জায়গা আগে থেকেই নিশ্চিত ছিল। তবে অস্ট্রেলিয়া এবার সুপার এইটে না উঠলেও স্বাগতিক হিসেবে খেলা নিশ্চিত।

আইসিসি বলছে, ২০ দলের টি–টুয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের মাধ্যমে উঠে আসবে ৮টি দল। বাকি ১২টির মধ্যে ৯টি ঠিক হয়েছে পারফরম্যান্স ও স্বাগতিক হওয়ার মাধ্যমে। বাকি তিনটি চূড়ান্ত হবে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। ফাইনালের পরদিন আগামী ৯ মার্চ র‌্যাঙ্কিংয়ের হিসাব অনুযায়ী এই তালিকা চূড়ান্ত হবে।

বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড সেই তিনটি জায়গা নেবে। বাংলাদেশ আছে ৯ নম্বরে, আফগানিস্তান ১০ আর আয়ারল্যান্ড ১২ নম্বরে। আগামী ৯ মার্চের মধ্যে এমন কোনো আন্তর্জাতিক টি–টুয়েন্টি নেই, যাতে এই তিন দলের র‌্যাঙ্কিংয়ে প্রভাব পড়তে পারে। যে কারণে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের ২০২৮ আসরে খেলা এখনই নিশ্চিত।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

স্কুল মাঠের কুংফু থেকে এমএমএ রিংয়ে নাফিজ, স্বপ্ন ইউএফসিতে বাংলাদেশের পতাকা

স্কুল মাঠের কুংফু থেকে এমএমএ রিংয়ে নাফিজ, স্বপ্ন ইউএফসিতে বাংলাদেশের পতাকা

বুধবার, ১৩ মে ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও মোহামেডানের পরিচালক নির্বাচিত হলেন মাসুদুজ্জামান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও মোহামেডানের পরিচালক নির্বাচিত হলেন মাসুদুজ্জামান

শনিবার, ০৭ মার্চ ২০২৬
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, সামনে ভারত- রাইজিং স্টার্স নারী এশিয়াকাপ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, সামনে ভারত- রাইজিং স্টার্স নারী এশিয়াকাপ

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
সহজ জয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

সহজ জয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
একাধিক ভুলের কারণে সাফ নারী ফুটবলে ভারতের কাছে হারলো বাংলাদেশ

একাধিক ভুলের কারণে সাফ নারী ফুটবলে ভারতের কাছে হারলো বাংলাদেশ

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আজ শুরু হচ্ছে  টি-টোয়েন্টি বিশ্বকাপ,  নেই বাংলাদেশ

আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, নেই বাংলাদেশ

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬