বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ | Thursday, 28 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
দেওভোগে ছাদের দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তোলা নারায়ণগঞ্জের সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ খামারেই ফিরছে! ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ: নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদুল আজহা উদযাপন ঈদুল আজহার আর মাত্র কয়েক ঘণ্টা: মন্ডলপাড়া পুলে ‘চাঁদ রাতে’ সরঞ্জামের চড়া দাম, ঘাটে ঘাটে টোল আদায়ের অভিযোগ নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের ২৪ শহীদ পরিবারকে এনসিপি’র কোরবানির পশু উপহার কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সম্পন্ন, ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ তৈরি হয়েছে: হাতেম জামিন মিললেও কারাগারেই কাটাতে হবে আইভির ঈদ শিল্পখাতে কর্মসংস্থান বৃদ্ধির বাস্তবভিত্তিক পরিকল্পনা থাকতে হবে: গোলাম সারোয়ার সাঈদ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. অর্থনীতি
বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে: বাণিজ্যমন্ত্রী
অর্থনীতি

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে: বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন:

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে। পার্শ্ববর্তী দেশগুলো বড় বড় ডিজিটাল কর্মসূচি গ্রহণ করছে এবং সরকারি কর্মকর্তাদের এআই প্রশিক্ষণ দিচ্ছে। আমরা পিছিয়ে থাকলে বিশ্ব আমাদের করুণার দৃষ্টিতে দেখবে। তাই আগামী পাঁচ বছরের প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নিত্যপণ্যের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব বেড়ে যায়। আমরা দায়িত্ব নেওয়ার পরপরই রোজা শুরু হওয়ায় বিশেষ কিছু করার সময় কম ছিল। তবে আশার কথা, আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। বাজারমূল্য নিয়ন্ত্রণে এ মজুত যথেষ্ট।

সিলেটের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংসদ সদস্য ও মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী জীবনমান উন্নয়নের কাজগুলো অগ্রাধিকার পাবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি ও আইটি খাতের প্রসারে জোর দেওয়া হবে। সিলেটে একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার ঘোষণাও দেন তিনি।

আইটি পার্কে কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে হলে যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং লাল ফিতার দৌরাত্ম্য কমাতে হবে। সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতিসহায়তা প্রয়োজন। আমরা এসব বাধা দূর করে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি, যার প্রতিফলন দ্রুতই দৃশ্যমান হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্পপল্লী ঘুরে দেখলেন বস্ত্র ও পার্ট মন্ত্রী

নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্পপল্লী ঘুরে দেখলেন বস্ত্র ও পার্ট মন্ত্রী

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
জ্বালানি তেল ও এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি তারিকুল সুজনের

জ্বালানি তেল ও এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি তারিকুল সুজনের

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
বিদায়ী গভর্নরের সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন নতুন গভর্নর মোস্তাকুর

বিদায়ী গভর্নরের সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন নতুন গভর্নর মোস্তাকুর

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
এখন বাতি জ্বলছে লোকসানের বোঝা নিয়ে: বিদ্যুৎমন্ত্রী

এখন বাতি জ্বলছে লোকসানের বোঝা নিয়ে: বিদ্যুৎমন্ত্রী

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি  ২০-৫০ শতাংশ বেড়েছে, অভিযোগ ঢাকা চেম্বারের

অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি ২০-৫০ শতাংশ বেড়েছে, অভিযোগ ঢাকা চেম্বারের

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
এবার ভরিতে ৩ হাজার বাড়ল সোনার দাম

এবার ভরিতে ৩ হাজার বাড়ল সোনার দাম

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬