শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Friday, 26 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম! পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. ধর্ম ও সমাজ
ইফতারের আগে যে দোয়াটি বেশি বেশি পড়া ভালো
ধর্ম ও সমাজ

ইফতারের আগে যে দোয়াটি বেশি বেশি পড়া ভালো

শেয়ার করুন:

ইফতারের আগে, ইফতার করার সময়, এবং ইফতারের পর দোয়া পাঠের মাধ্যমে মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করতে হয়।

ইফতারের সময় এ দোয়াগুলো পড়া সওয়াব ও কল্যাণের কাজ। ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইসতেগফার পড়া। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। রোজাদারের জন্য আল্লাহর কাছে ইসতেগফার পড়ার ফজিলতও অনেক বেশি। তাই ইফতারের সময় বেশি বেশি ইসতেগফার পড়া-

اَسْتَغْفِرُ اللهَ الْعَظِيْم – اَلَّذِىْ لَا اِلَهَ اِلَّا هُوَ اَلْحَيُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْهِ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ الْعَلِىِّ الْعَظِيْم

উচ্চারণ : আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল-হাইয়্যুল ক্বাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।

ক্ষমা প্রার্থনায় ইফতারের সময়
এ দোয়াটিও বিশেষভাবে পড়া যায়-

اَلْحَمْدُ للهِ اَللّهُمَّ إنِّيْ أسْئَلُكَ بِرَحْمَتِكَ الَّتِيْ وَسِعَتْ كُلَّ شَيْئٍ أنْ تَغْفِرَلِيْ.

উচ্চারণ : ‘আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিরাহমাতিকাল্লাতি ওয়াসিআত কুল্লা শাইয়িন আন তাগফিরলি।’

অর্থ : ‘সব প্রশংসা আল্লাহর জন্য; হে আল্লাহ! আমি তোমার দরবারে তোমার সর্ববেষ্টিত রহমতের উসিলায় প্রার্থনা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।’ (ইবনে মাজাহ)

ইফতারের সময় বিশ্বনবির দোয়া
হজরত মুয়াজ ইবনে যুহরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করতেন, তখন এ দোয়া পড়তেন-

أللّهُمَّ لَكَ صُمْتُ وَعَلى رِزْقِكَ أفْطَرْتُ

উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।’

অর্থ : হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ মুরসাল, মিশকাত)

ইফতার করার পর বিশ্বনবির দোয়া
হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন-

ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ

উচ্চারণ : ‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’

অর্থ : ‘ (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াব ও স্থির হলো ‘ (আবু দাউদ, মিশকাত)

অন্য কারো ঘরে মেহমান হয়ে ইফতার করলে এ দোয়া পড়া-
أَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ، وَأَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ.

উচ্চারণ : আকালা ত্বাআমাকুমুল আবরারু, ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়িকাতু, ওয়া আফত্বারা ইংদাকুমুস সায়িমুন।’ (আবু দাউদ)

ইফতারের সময় যে যে কাজগুলো করতে হয়
১. ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা।
২. অন্য কাজে ব্যস্ত না হয়ে ইফতারে মনোযোগ দেওয়া।
৩. বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা।
৪. খেজুর কিংবা সাদা পানি দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ আদায় করা।
৫. ইফতারের সময় ভারী খাবার না খাওয়া। মাগরিবের নামাজ আদায় করে তারপরে তৃপ্তিসহ খাবার খাওয়া। তাতে শরীর সুস্থ ও সবল থাকে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

লাখ লাখ কণ্ঠের ‘লাব্বাইক’ ধ্বনিতে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা

লাখ লাখ কণ্ঠের ‘লাব্বাইক’ ধ্বনিতে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা

সোমবার, ২৫ মে ২০২৬
লাঙ্গলবন্দকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

লাঙ্গলবন্দকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে স্নানোৎসবে থাকবে মাসুদুজ্জামানের মেডিকেল ক্যাম্প ও পরিবহন সুবিধা

নারায়ণগঞ্জে স্নানোৎসবে থাকবে মাসুদুজ্জামানের মেডিকেল ক্যাম্প ও পরিবহন সুবিধা

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
আগামীকাল শুরু ‘পাপমুক্তির’ মহাস্নান, প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

আগামীকাল শুরু ‘পাপমুক্তির’ মহাস্নান, প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে সাড়ে ৮ হাজার ঈদ জামাত: কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের উপচে পড়া ভিড়

নারায়ণগঞ্জে সাড়ে ৮ হাজার ঈদ জামাত: কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের উপচে পড়া ভিড়

শনিবার, ২১ মার্চ ২০২৬
ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন

ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন

শুক্রবার, ২০ মার্চ ২০২৬