মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | Tuesday, 26 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
বন্দরের বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঈদুল আযহায় নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে জামায়াতের শুভেচ্ছা: ত্যাগ ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান নারায়ণগঞ্জে 'পাঠ-চিন্তা'র আয়োজন: 'ইরান: বিপ্লবী পাঠাতন থেকে যুদ্ধের ময়দানে' শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত নাসিকের ১১৩৫ পরিচ্ছন্নতা কর্মীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার, বর্জ্য অপসারণে বিশেষ প্রস্তুতি কোরবানির পশুর হাট পরিদর্শনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক: অনিয়ম রুখতে কঠোর বার্তা ঈদযাত্রায় ‘বকশিস’র নামে পকেট কাটা: ভাড়া নৈরাজ্য ও বৃষ্টির ভোগান্তিতে মহাসড়কের যাত্রীরা আসন্ন ঈদুল আযহা: মহাসড়কে র‍্যাব-১১ এর বিশেষ টহল ও পশুর হাটে কড়া নিরাপত্তা “কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর সঙ্গে আপস নয়, প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না জবাব আমিও চাই” – এমপি আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জকে সবুজ ও সহনশীল নগরী হিসেবে গড়ে তুলতে এডিবি ও বাংলাদেশ সরকারের বড় চুক্তি নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক ছাত্রদল নেতাকে ছাত্রলীগ নেত্রী তিন্নির চড়! তোলপাড়
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. ধর্ম ও সমাজ
লাখ লাখ কণ্ঠের ‘লাব্বাইক’ ধ্বনিতে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা
ধর্ম ও সমাজ

লাখ লাখ কণ্ঠের ‘লাব্বাইক’ ধ্বনিতে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা

শেয়ার করুন:

পবিত্র মক্কার কাবা শরীফ তাওয়াফ শেষে লাখ লাখ মুসলিম ধর্মপ্রাণ মানুষের মিনায় গমনের মধ্য দিয়ে আজ সোমবার (২৫ মে) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। বৈশ্বিক নানা সংকট ও মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১৫ লাখেরও বেশি আল্লাহর মেহমান এখন তাঁবুর শহর খ্যাত মিনায় অবস্থান নিচ্ছেন।


​আজ ৮ জিলহজ হজের প্রথম দিন, যা 'ইয়াওমুত তারবিয়াহ' নামে পরিচিত। হাজিরা ইহরাম বেঁধে মক্কা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ সারাদিন এবং রাত তারা মিনায় অবস্থান করবেন। সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ (যোহর, আসর, মাগরিব, এশা এবং পরদিনের ফজর) আদায় করা এবং ইবাদত-বন্দেগিতে মশগুল থাকা হজের অন্যতম সুন্নত।


​সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার বিদেশি হজযাত্রীদের জন্য সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে তীব্র গরম ও ভিড় সামাল দিতে মিনা এবং আরাফাতের ময়দানে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা।

৯ জিলহজ (২৬ মে, মঙ্গলবার): হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কাজ ‘আরাফাতের ময়দানে অবস্থান’। আগামীকাল সকালে হাজিরা মিনা থেকে আরাফাতের ময়দানে গিয়ে সমবেত হবেন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে আল্লাহর দরবারে কান্নাকাটি ও ক্ষমাপ্রার্থনা করবেন। এরপর রাতে তারা মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত যাপন ও কঙ্কর সংগ্রহ করবেন।

১০ জিলহজ (২৭ মে, বুধবার): ১০ জিলহজ সকালে মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি দেওয়া এবং মাথা মুণ্ডন করার মধ্য দিয়ে ইহরামের বিধি-নিষেধ শিথিল করবেন হাজিরা। এরপর মক্কায় গিয়ে ‘তাওয়াফে জিয়ারত’ সম্পন্ন করবেন। এই দিনই সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

​বিশ্বের নানা প্রান্ত থেকে আসা এই বিপুল সংখ্যক মুসলিম উম্মাহর মহামিলন যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে মক্কা ও মিনার প্রবেশপথগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সৌদি প্রশাসন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

লাঙ্গলবন্দকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

লাঙ্গলবন্দকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে স্নানোৎসবে থাকবে মাসুদুজ্জামানের মেডিকেল ক্যাম্প ও পরিবহন সুবিধা

নারায়ণগঞ্জে স্নানোৎসবে থাকবে মাসুদুজ্জামানের মেডিকেল ক্যাম্প ও পরিবহন সুবিধা

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
আগামীকাল শুরু ‘পাপমুক্তির’ মহাস্নান, প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

আগামীকাল শুরু ‘পাপমুক্তির’ মহাস্নান, প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে সাড়ে ৮ হাজার ঈদ জামাত: কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের উপচে পড়া ভিড়

নারায়ণগঞ্জে সাড়ে ৮ হাজার ঈদ জামাত: কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের উপচে পড়া ভিড়

শনিবার, ২১ মার্চ ২০২৬
ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন

ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন

শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সৌদি আরবে ঈদ শুক্রবার, পূর্ণ হচ্ছে ৩০ রোজা

সৌদি আরবে ঈদ শুক্রবার, পূর্ণ হচ্ছে ৩০ রোজা

বুধবার, ১৮ মার্চ ২০২৬