শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Friday, 26 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম! পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. ধর্ম ও সমাজ
নারায়ণগঞ্জে স্নানোৎসবে থাকবে মাসুদুজ্জামানের মেডিকেল ক্যাম্প ও পরিবহন সুবিধা
ধর্ম ও সমাজ

নারায়ণগঞ্জে স্নানোৎসবে থাকবে মাসুদুজ্জামানের মেডিকেল ক্যাম্প ও পরিবহন সুবিধা

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় লাঙ্গলবন্দ স্নানোৎসবকে সামনে রেখে তীর্থযাত্রীদের জন্য মেডিকেল ক্যাম্প ও পরিবহন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সমাজসেবক ও মহানগর বিএনপির নেতা মাসুদুজ্জামান মাসুদ।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে মাসুদুজ্জামানের পক্ষ থেকে মহানগর বিএনপি নেতা মনির সরদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্নানঘাট পরিদর্শন করে এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে।

বৈঠক শেষে প্রতিনিধিদলের পক্ষ থেকে মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু বলেন, মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে পূণ্যস্নানে অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি মেডিকেল ক্যাম্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কোথায় এই ক্যাম্প স্থাপন করা হবে, সে বিষয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্দর ঘাট ও নবীগঞ্জ গুদারাঘাট থেকে আগত তীর্থযাত্রীদের যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি বিবেচনায় নিয়ে আরামদায়ক পরিবহন ব্যবস্থার পরিকল্পনাও করা হয়েছে। এ ক্ষেত্রে লেগুনা বা অটোর মতো যানবাহন ব্যবহারের চিন্তা রয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে বলেন, “মাসুদুজ্জামান সাহেবের নেওয়া মেডিকেল টিম ও পরিবহন ব্যবস্থার উদ্যোগ একটি অনন্য ও নজিরবিহীন পদক্ষেপ। আমরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাই। নবীগঞ্জ ঘাট থেকে লাঙ্গলবন্দ স্নানস্থল পর্যন্ত যাতায়াতে তীর্থযাত্রীদের যে দুর্ভোগ রয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা অনেকটাই লাঘব হবে।”

তিনি আরও বলেন, লাঙ্গলবন্দ স্নানোৎসব সফলভাবে সম্পন্ন করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

লাখ লাখ কণ্ঠের ‘লাব্বাইক’ ধ্বনিতে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা

লাখ লাখ কণ্ঠের ‘লাব্বাইক’ ধ্বনিতে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা

সোমবার, ২৫ মে ২০২৬
লাঙ্গলবন্দকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

লাঙ্গলবন্দকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
আগামীকাল শুরু ‘পাপমুক্তির’ মহাস্নান, প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

আগামীকাল শুরু ‘পাপমুক্তির’ মহাস্নান, প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে সাড়ে ৮ হাজার ঈদ জামাত: কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের উপচে পড়া ভিড়

নারায়ণগঞ্জে সাড়ে ৮ হাজার ঈদ জামাত: কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের উপচে পড়া ভিড়

শনিবার, ২১ মার্চ ২০২৬
ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন

ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন

শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সৌদি আরবে ঈদ শুক্রবার, পূর্ণ হচ্ছে ৩০ রোজা

সৌদি আরবে ঈদ শুক্রবার, পূর্ণ হচ্ছে ৩০ রোজা

বুধবার, ১৮ মার্চ ২০২৬