মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | Tuesday, 26 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
বন্দরের বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঈদুল আযহায় নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে জামায়াতের শুভেচ্ছা: ত্যাগ ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান নারায়ণগঞ্জে 'পাঠ-চিন্তা'র আয়োজন: 'ইরান: বিপ্লবী পাঠাতন থেকে যুদ্ধের ময়দানে' শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত নাসিকের ১১৩৫ পরিচ্ছন্নতা কর্মীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার, বর্জ্য অপসারণে বিশেষ প্রস্তুতি কোরবানির পশুর হাট পরিদর্শনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক: অনিয়ম রুখতে কঠোর বার্তা ঈদযাত্রায় ‘বকশিস’র নামে পকেট কাটা: ভাড়া নৈরাজ্য ও বৃষ্টির ভোগান্তিতে মহাসড়কের যাত্রীরা আসন্ন ঈদুল আযহা: মহাসড়কে র‍্যাব-১১ এর বিশেষ টহল ও পশুর হাটে কড়া নিরাপত্তা “কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর সঙ্গে আপস নয়, প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না জবাব আমিও চাই” – এমপি আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জকে সবুজ ও সহনশীল নগরী হিসেবে গড়ে তুলতে এডিবি ও বাংলাদেশ সরকারের বড় চুক্তি নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক ছাত্রদল নেতাকে ছাত্রলীগ নেত্রী তিন্নির চড়! তোলপাড়
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. ধর্ম ও সমাজ
লাঙ্গলবন্দকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ধর্ম ও সমাজ

লাঙ্গলবন্দকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

শেয়ার করুন:
লাঙ্গলবন্দকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দ স্নানকে জাতীয় হেরিটেজের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, লাঙ্গলবন্দের স্নান একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় ঐতিহ্য, যা সংরক্ষণ করা জরুরি। এটি শুধু ধর্মীয় আচার নয়, বরং দেশের সংস্কৃতি ও ইতিহাসের অংশ।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন ও পুনর্গঠনে নিরলসভাবে কাজ করছে। মন্ত্রী ও সংসদ সদস্যরা দিন-রাত পরিশ্রম করে দেশের দায়িত্ব পালন করছেন। একটি বিধ্বস্ত অবস্থা থেকে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নিতাই রায় চৌধুরী বলেন, দেশ গঠনে বিভাজন নয়, বরং ঐক্য ও সম্প্রীতির প্রয়োজন। ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে হবে, যেখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসক রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

লাখ লাখ কণ্ঠের ‘লাব্বাইক’ ধ্বনিতে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা

লাখ লাখ কণ্ঠের ‘লাব্বাইক’ ধ্বনিতে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা

সোমবার, ২৫ মে ২০২৬
নারায়ণগঞ্জে স্নানোৎসবে থাকবে মাসুদুজ্জামানের মেডিকেল ক্যাম্প ও পরিবহন সুবিধা

নারায়ণগঞ্জে স্নানোৎসবে থাকবে মাসুদুজ্জামানের মেডিকেল ক্যাম্প ও পরিবহন সুবিধা

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
আগামীকাল শুরু ‘পাপমুক্তির’ মহাস্নান, প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

আগামীকাল শুরু ‘পাপমুক্তির’ মহাস্নান, প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে সাড়ে ৮ হাজার ঈদ জামাত: কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের উপচে পড়া ভিড়

নারায়ণগঞ্জে সাড়ে ৮ হাজার ঈদ জামাত: কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের উপচে পড়া ভিড়

শনিবার, ২১ মার্চ ২০২৬
ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন

ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন

শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সৌদি আরবে ঈদ শুক্রবার, পূর্ণ হচ্ছে ৩০ রোজা

সৌদি আরবে ঈদ শুক্রবার, পূর্ণ হচ্ছে ৩০ রোজা

বুধবার, ১৮ মার্চ ২০২৬