নির্বাচন
নারায়ণগঞ্জে নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হচ্ছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হচ্ছে।
আজ বুধবার সকাল থেকে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন রির্টানিং অফিসার (জেলা প্রশাসক) কার্যালয়ে প্রতীক বরাদ্দ কর্যক্রম শুরু হয়েছে।
প্রতীক বরাদ্দ করার সময় নির্বাচন কর্মকর্তারা ছাড়াও প্রতিদ্বন্ধী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
যারা নির্বাচনে দলীয় মনোনয়নে প্রতিদ্বন্ধিতা করছেন তারা দলের জন্য নির্ধারিত প্রতীকে নির্বাচন করবেন। যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বদ্ধিতা করবেন তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হচ্ছে।
আজ সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের সমর্থকদের উৎসবমুখর সমাবেশ সবার চোখে পড়ে।