বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | Thursday, 25 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ ২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. শিক্ষা
বন্দরে ৪৭নং লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশ
শিক্ষা

বন্দরে ৪৭নং লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশ

শেয়ার করুন:
বন্দর উপজেলাধীন ৪৭নং লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশ উপলক্ষে এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক-শিক্ষক সমন্বয়ে একটি মা-বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর ) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন হোসেনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফলাফলে নূরে জান্নাত মাইয়ান তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। তার এ সাফল্যে শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ আল আমিন হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“তোমাদের আরও মনোযোগী হয়ে ভালোভাবে পড়াশোনা করতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে যেন তোমরা দেশ ও সমাজের জন্য কল্যাণকর কিছু বয়ে আনতে পারো—সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, বিদ্যালয় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা ও শৃঙ্খলা নিয়ে মতবিনিময় করা হয়।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

গভীর রাতে ছাত্রাবাসে তরুণী নিয়ে প্রবেশ: তোলপাড় সৃষ্টি করেছেন তোলারাম কলেজ ছাত্রদল নেতা

গভীর রাতে ছাত্রাবাসে তরুণী নিয়ে প্রবেশ: তোলপাড় সৃষ্টি করেছেন তোলারাম কলেজ ছাত্রদল নেতা

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রাথমিকের বৃত্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে কিন্ডারগার্টেন

প্রাথমিকের বৃত্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে কিন্ডারগার্টেন

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু: বাড়ছে ফি

১ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু: বাড়ছে ফি

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
রাতে ছুটি ঘোষণা, সকালে স্কুলে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা

রাতে ছুটি ঘোষণা, সকালে স্কুলে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে রমজানের ছুটি শুরু কাল থেকেই

স্কুলে রমজানের ছুটি শুরু কাল থেকেই

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
জেলা প্রশাসকের প্রিপারেটরি স্কুল পরিদর্শন

জেলা প্রশাসকের প্রিপারেটরি স্কুল পরিদর্শন

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬