বুধবার, ২৪ জুন ২০২৬ | Wednesday, 24 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ ২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
নগরের বাইরে

অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শেয়ার করুন:

বিদেশী নাগরিকদের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে লাইসেন্সকৃত অস্ত্রধারী ব্যক্তিদের ঢাকায় এনে অস্ত্র লুটের ঘটনায় এক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সি।

​পুলিশ জানায়, চলতি বছরের ১৭ জানুয়ারি, ১০ এপ্রিল ও ১৯ জুন পৃথক চারটি ঘটনায় চার ভুক্তভোগীকে চাকরির ভুয়া প্রলোভন দিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় ডেকে আনা হয়। এরপর চক্রের সদস্যরা তাদের একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ফেলে রেখে তাদের লাইসেন্স করা অস্ত্র ছিনিয়ে নেয়।

​এ ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি ডাকাতি এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতার মামলা দায়ের করা হয়। পরে রূপগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ঢাকার ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন:

  • ​নাসিম উদ্দিন মোল্লা (৩০), নড়াইল
  • ​রমজান আলী (৩১), মাগুরা
  • ​সিরাজুল ইসলাম (৩২), মাগুরা
  • ​ইব্রাহিম শেখ (৩১), মাগুরা

​অভিযানে তাদের কাছ থেকে লুট হওয়া ২টি শটগান, ৩৮ রাউন্ড গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি হাইয়েস মাইক্রোবাস, ১টি এয়ারগান, ১টি ওয়াকিটকি, ৪টি মোবাইল ফোন, অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহর এবং ভুয়া নম্বর প্লেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

​সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, “চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে বিভিন্ন জেলার বৈধ অস্ত্রধারীদের টার্গেট করত। বিদেশীদের নিরাপত্তাকর্মী হিসেবে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে এনে নিখুঁতভাবে অস্ত্র ছিনিয়ে নিত তারা।”

​গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২

আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২

বুধবার, ২৪ জুন ২০২৬
ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার

ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার

বুধবার, ২৪ জুন ২০২৬
ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

বুধবার, ২৪ জুন ২০২৬
ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা

ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা

বুধবার, ২৪ জুন ২০২৬
ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ

ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ

বুধবার, ২৪ জুন ২০২৬
গোগনগরে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ: দারোয়ান আটক, এলাকায় চরম উত্তেজনা

গোগনগরে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ: দারোয়ান আটক, এলাকায় চরম উত্তেজনা

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬