বুধবার, ২৪ জুন ২০২৬ | Wednesday, 24 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ ২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা
নগরের বাইরে

ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় নদী দূষণের অভিযোগে একটি ডাইং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার (২৪ জুন) পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় ও স্থানীয় প্রশাসন যৌথভাবে এ মোবাইল কোর্ট পরিচালনা করে।

​অভিযান সূত্রে জানা গেছে, সস্তাপুর এলাকায় অবস্থিত তরল বর্জ্য উৎপন্নকারী এবং ইটিপি (বর্জ্য শোধনাগার) বিহীন ‘আকবর ডাইং’ কারখানায় এই অভিযান চালানো হয়। এ সময় কারখানাটির বর্জ্য ব্যবস্থাপনায় চরম অনিয়মের প্রমাণ মেলে। ফলশ্রুতিতে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর ৭(৩) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

​সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।

​পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জের নদী ও পরিবেশ রক্ষায় দূষণকারী কারখানা ও প্রকল্পগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২

আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২

বুধবার, ২৪ জুন ২০২৬
ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার

ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার

বুধবার, ২৪ জুন ২০২৬
ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

বুধবার, ২৪ জুন ২০২৬
অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বুধবার, ২৪ জুন ২০২৬
ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ

ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ

বুধবার, ২৪ জুন ২০২৬
গোগনগরে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ: দারোয়ান আটক, এলাকায় চরম উত্তেজনা

গোগনগরে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ: দারোয়ান আটক, এলাকায় চরম উত্তেজনা

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬