বুধবার, ২৪ জুন ২০২৬ | Wednesday, 24 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ ২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ
নগরের বাইরে

ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) খালের পার্শ্ববর্তী অবৈধ কলকারখানা সৃষ্ট পরিবেশ দূষণরোধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। খালের পানি ও পরিবেশ রক্ষায় পরিবেশ আইন অমান্যকারী সকল অবৈধ কলকারখানা দ্রুত বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

​আজ বুধবার (২৪ জুন) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সচেতনতামূলক সভায় এই নির্দেশনা দেওয়া হয়। ডিএনডি খালের দূষণরোধ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

​উক্ত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জনাব মোঃ রায়হান কবির।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "ডিএনডি খাল নারায়ণগঞ্জের একটি গুরুত্বপূর্ণ জলাশয়। কলকারখানার বর্জ্য ফেলে এই খালটিকে কোনোভাবেই ধ্বংস করতে দেওয়া যাবে না। যেসব কারখানা নিয়ম নীতি না মেনে অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে এবং পরিবেশ দূষণ করছে, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


​সভায় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের উদ্দেশে ডিসি বলেন, পরিবেশ সুরক্ষায় কোনো প্রকার আপস করা হবে না। খাল সংলগ্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা এবং দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যাপারেও তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

​উক্ত সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা এবং ডিএনডি এলাকার বিভিন্ন কলকারখানার মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ডিএনডি খালের নাব্যতা ফিরিয়ে আনা এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২

আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২

বুধবার, ২৪ জুন ২০২৬
ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার

ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার

বুধবার, ২৪ জুন ২০২৬
ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

বুধবার, ২৪ জুন ২০২৬
অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বুধবার, ২৪ জুন ২০২৬
ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা

ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা

বুধবার, ২৪ জুন ২০২৬
গোগনগরে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ: দারোয়ান আটক, এলাকায় চরম উত্তেজনা

গোগনগরে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ: দারোয়ান আটক, এলাকায় চরম উত্তেজনা

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬