বুধবার, ২৪ জুন ২০২৬ | Wednesday, 24 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ ২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে
মহানগর

চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গত ২৩/০৬/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ১২.৩০ ঘটিকায় শহরের চাষাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— ঢাকা মহানগর দক্ষিণ শাহবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহেদী হাসান রাকিব চৌধুরী (২০) এবং বন্দর থানার ঘারমোড়া নাসিম ওসমান স্মৃতি সংসদের সভাপতি ও আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী মোঃ অনিক সরদার (৩৪)।

​অভিযান ও গ্রেফতারের বিবরণ

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) জনাব মো: সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি যৌথ দল চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে এই দুজনকে আটক করে।

​আসামিদের পরিচয়

  • মোঃ মাহেদী হাসান রাকিব চৌধুরী (২০): পিতা-মোঃ তোফাজ্জল হোসেন, মাতা-মারজাহান বেগম। স্থায়ী ঠিকানা: তেতলাবো, তারাবো পৌরসভা ৩নং ওয়ার্ড, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। (পদবি: সাংগঠনিক সম্পাদক, শাহবাগ থানা ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ)।
  • মোঃ অনিক সরদার (৩৪): পিতা-মোঃ মহিদ সরদার, মাতা-আশুরা বেগম। স্থায়ী ঠিকানা: ঘারমোড়া (সরদারবাড়ী), থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ। (পদবি: সভাপতি, নাসিম ওসমান স্মৃতি সংসদ, ঘারমোড়া এবং সক্রিয় যুবলীগ কর্মী)।

​আইনি পদক্ষেপ

​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ৮/৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের নোট: পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি অনিক সরদার (৩৪) একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ইতিপূর্বে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এবং মুন্সিগঞ্জ জেলার সদর থানায় ৪টি মামলা বিচারাধীন রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান

বুধবার, ২৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট

নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট

বুধবার, ২৪ জুন ২০২৬
২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন

২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন

বুধবার, ২৪ জুন ২০২৬
পিকেএসএফ-এর সহযোগিতায় চাষাড়ায় ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক

পিকেএসএফ-এর সহযোগিতায় চাষাড়ায় ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক

বুধবার, ২৪ জুন ২০২৬
অসুস্থ গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানাকে আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক

অসুস্থ গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানাকে আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১৭ জন গ্রেপ্তার, নিরাপত্তা জোরদার

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১৭ জন গ্রেপ্তার, নিরাপত্তা জোরদার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬