শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Friday, 26 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম! পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নির্বাচন
ত্রয়োদশ সংসদ নির্বাচন: নারায়ণগঞ্জে মনোনয়ন সংগ্রহে ৮৬ জন
নির্বাচন

ত্রয়োদশ সংসদ নির্বাচন: নারায়ণগঞ্জে মনোনয়ন সংগ্রহে ৮৬ জন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহে ব্যাপক সাড়া পাওয়া গেছে। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মোট ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমে রোববার বিকেল ৫টা পর্যন্ত মোট ৮৬ জন প্রার্থী অংশ নিয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে সবচেয়ে বেশি ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিপরীতে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সবচেয়ে কম ৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

আসনভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী—

  • নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ): ৮ জন

  • নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার): ১১ জন

  • নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ): ১৪ জন

  • নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা): ২৮ জন

  • নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর): ২২ জন

উল্লেখযোগ্য প্রার্থীরা

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ):
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), মো. আনোয়ার হোসেন মোল্লা (বাংলাদেশ জামায়াতে ইসলামী), ওয়াসিম উদ্দিন (গণঅধিকার পরিষদ), মনিরুজ্জামান চন্দন (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি)।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার):
নজরুল ইসলাম আজাদ (বিএনপি), আতাউর রহমান খান আঙ্গুর (বিএনপি, সাবেক এমপি), মো. ইলিয়াস মোল্লা (জামায়াত), মাওলানা হাবিবুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ):
আজহারুল ইসলাম মান্নান (বিএনপি), অধ্যাপক মামুন মাহমুদ (বিএনপি), মুহাম্মদ গিয়াস উদ্দিন (স্বতন্ত্র), গোলাম মসীহ (ইসলামী আন্দোলন)।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা):
মনির হোসাইন কাসেমী (জমিয়তে উলামায়ে ইসলাম–বিএনপি জোট সমর্থিত), গিয়াস উদ্দিন (স্বতন্ত্র), মো. শাহ আলম (বিএনপি), মো. আব্দুর জব্বার (জামায়াত), ছালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি)।

নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর):
মাসুদুজ্জামান মাসুদ (বিএনপি), অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান (বিএনপি), আবুল কালাম (বিএনপি, সাবেক এমপি), মইনুদ্দিন আহমাদ (জামায়াত), মাওলানা মাসুম বিল্লাহ (ইসলামী আন্দোলন)।

ভোটার ও কেন্দ্রের তথ্য

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, নারায়ণগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৬৬ হাজার ২৩২ জন। জেলার মোট ৭৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আড়াইহাজার উপজেলায় সর্বোচ্চ ৪৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

নির্বাচন তফসিল অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

আড়াইহাজারে জামায়াতের নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ

আড়াইহাজারে জামায়াতের নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
আড়াইহাজারে দাঁড়িপাল্লার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

আড়াইহাজারে দাঁড়িপাল্লার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
আজ সকাল থেকে শুরু হয়েছে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা

আজ সকাল থেকে শুরু হয়েছে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
আসন্ন সংসদ নির্বাচনে  নারায়ণগঞ্জের  ৫টি  আসনে  ৪৭ প্রার্থীর প্রতীক বরাদ্ধ

আসন্ন সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে ৪৭ প্রার্থীর প্রতীক বরাদ্ধ

বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হচ্ছে

নারায়ণগঞ্জে নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হচ্ছে

বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
বাতিলের পর আপিলে প্রার্থিতা ফিরে পেলেন রেজাউল করিম

বাতিলের পর আপিলে প্রার্থিতা ফিরে পেলেন রেজাউল করিম

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬