শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Friday, 26 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম! পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. sports
সাকিবের নেতৃত্বে-ই ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ: মাশরাফি
sports

সাকিবের নেতৃত্বে-ই ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ: মাশরাফি

শেয়ার করুন:

ছোট্ট আলাইনার সঙ্গে সাকিবের কথা হয়েছে? আলাইনার বাবা সাকিব আল হাসান কী লুকিয়ে কেঁদেছেন? এসব প্রশ্ন করাটা সত্যি বোকামি। তবু মানুষটা যেহেতু সবার প্রিয় তাঁর এমন দিনে খোঁজ-খবর রাখাটাও তো স্বাভাবিক।

সাকিব আল হাসানের ওপর এক বছরের নিষেধাজ্ঞায় ধাক্কা খেয়েছে ক্রিকেটবিশ্ব। যে ঝড় উঠেছে তা স্বাভাবিকভাবেই লেগেছে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে। সাকিব আল হাসানের রাতটা কেমন কাটবে—এর উত্তর খোঁজাটা বড্ড নিষ্ঠুরতা হয়ে যাবে। সাকিবের নিষেধাজ্ঞায় তাঁর অনেক ভক্ত, সতীর্থই কেঁদেছেন নিশ্চিত; হয়তো গোপনে। বাংলাদেশ ক্রিকেটের আরেক বড় বিজ্ঞাপণ মাশরাফিও সাকিবের নিষেধাজ্ঞায় কষ্ট পেয়েছেন। ফেসবুক পোস্টে লিখেছেন, এই ঘটনায় সামনের কিছু রাত তাঁর নির্ঘুম কাটবে। তবে মাশরাফি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ২০২৩ সালে বিশ্বকাপের ফাইনালে খেলবে বাংলাদেশ। এবং সেটা সাকিবের নেতৃত্বেই। কারণ মাশরাফি জানেন সাকিব কী জিনিস। কিভাবে জবাব দিতে হয়, কিভাবে ফিরে আসতে হয় এটা যে সাকিবের ভালো করেই জানা আছে। আর সাকিবকে মাশরাফির চেয়ে কে-ই বা ভালো চেনে বলুন! জাতীয় দলে দুজনের শুরুটা যে রেললাইনের মতো সমান্তরাল।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নারায়ণগঞ্জে ‘৩৬ জুলাই ম্যারাথন’

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নারায়ণগঞ্জে ‘৩৬ জুলাই ম্যারাথন’

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ট্রফি ধরে রাখার মিশনে আফগানিস্তানের বিপক্ষে বেটিং করছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ট্রফি ধরে রাখার মিশনে আফগানিস্তানের বিপক্ষে বেটিং করছে বাংলাদেশ

সাকিব আরও শক্ত হয়েই ফিরবেন, বলছেন শিশির

সাকিব আরও শক্ত হয়েই ফিরবেন, বলছেন শিশির

দুই বছরের নিষেধাজ্ঞা এড়াতে যা করতে হবে সাকিবকে

দুই বছরের নিষেধাজ্ঞা এড়াতে যা করতে হবে সাকিবকে

ফাইনালের জন্য ‘তৈরি’ হতে চান মাহমুদউল্লাহ

ফাইনালের জন্য ‘তৈরি’ হতে চান মাহমুদউল্লাহ

 ১৬ বছর পর এমন ‘ভোঁতা’ রিয়াল

১৬ বছর পর এমন ‘ভোঁতা’ রিয়াল