শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Friday, 26 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম! পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. sports
ফাইনালের জন্য ‘তৈরি’ হতে চান মাহমুদউল্লাহ
sports

ফাইনালের জন্য ‘তৈরি’ হতে চান মাহমুদউল্লাহ

শেয়ার করুন:

বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। তারপর থেকে তো আরও বাজে সময় কাটছে। শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ হারের পর দেশের মাটিতে টেস্ট হারতে হয়েছে আফগানিস্তানের বিপক্ষে। ত্রিদেশীয় সিরিজেও প্রথম মুখোমুখিতে হারানো যায়নি আফগানিস্তানকে। এমন বাজে সময়ের মধ্যেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ। টুর্নামেন্টে বাকি দুই প্রতিপক্ষ বিচারে এ ফাইনাল নিয়ে হয়তো উচ্ছ্বাসের কিছু নেই তবে এটি একেবারে ফেলনাও না। যেকোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠাই কঠিন—এ তো খেলাধুলারই আপ্তবাক্য।

আফগানিস্তানের বিপক্ষে হারলেও জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে প্রতিপক্ষ আফগানিস্তান। রশিদ খানের দলের বিপক্ষে ফাইনালের আগেই ‘মহড়া’ দিতে হবে সাকিব আল হাসানের দলকে। চট্টগ্রামে শনিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। কাল জিম্বাবুয়েকে হারানোর পর বাংলাদেশ অধিনায়ক সাকিব মাঠেই বলেছিলেন, ফাইনালের আগের ম্যাচে হারাতে চান আফগানিস্তানকে। দলের আরেক সিনিয়র খেলোয়াড় মাহমুদউল্লাহর কণ্ঠেও ঝরল একই প্রত্যয়। বিশেষ করে দলের বাজে সময়ে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না মাহমুদউল্লাহ।

দলের সবাই এই বাজে সময় কাটাতে মরিয়া, আর সে জন্য জয়ের বিকল্প নেই। মাহমুদউল্লাহ সে কথাই জানালেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা ভালো রেজাল্ট করছিলাম না। তাই সবার ভেতরেই ওই স্পৃহা ছিল। সবাই কথা বলেছিল এ নিয়ে। এখন আমাদের লক্ষ্য, আফগানিস্তানের সঙ্গে যেন একই (জিম্বাবুয়ে ম্যাচ) কিংবা আরও ভালো পারফরম্যান্স করে জিততে পারি। এবং ফাইনালের জন্য যেন তৈরি হতে পারি।’

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ধরনকে গুরুত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ। আগে ব্যাট করে এক শ আশি ছুঁই ছুঁই স্কোর গড়ে ৩৯ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে জিম্বাবুয়েকে কখনোই ম্যাচে থাকতে দেয়নি বাংলাদেশের বোলাররা। এ আত্মবিশ্বাসকে পরের ম্যাচে কাজে লাগাতে চান মাহমুদউল্লাহ, ‘আত্মবিশ্বাস তো অবশ্যই থাকবে। ফিল্ডিংয়ে নামার সময় সাকিবের সঙ্গে কথা হচ্ছিল, সম্ভবত ১০-à§§à§« রান কম হয়েছে। তারপরও বোলাররা যেভাবে ভালো বোলিং করেছে তাই এ সংগ্রহই বড় মনে হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে পরের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু র‌্যাঙ্কিংয়ে তারা ওপরে আছে। তারা আছে à§­ নম্বরে আমরা সম্ভবত ১০ নম্বরে। তাই আমাদের অনেক ভালো খেলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন আত্মবিশ্বাসটুকু নিয়ে যেতে পারি ফাইনালে।’

আফগানিস্তানের বিপক্ষে এ পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটা বাদে হেরেছে বাকি চার ম্যাচেই। আফগানিস্তানকে শেষবারের মতো টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারিয়েছিল ২০১৪ সালের মার্চে। এরপর শুধুই হার। পাঁচ বছরের এ খরা কাটাতেই গ্রুপপর্বের ম্যাচটা বাংলাদেশের জন্য এখন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আর ফাইনালের আগে আত্মবিশ্বাস ধরে রাখার কৌশলটুকু তো থাকছেই। মঙ্গলবার শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নারায়ণগঞ্জে ‘৩৬ জুলাই ম্যারাথন’

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নারায়ণগঞ্জে ‘৩৬ জুলাই ম্যারাথন’

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ট্রফি ধরে রাখার মিশনে আফগানিস্তানের বিপক্ষে বেটিং করছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ট্রফি ধরে রাখার মিশনে আফগানিস্তানের বিপক্ষে বেটিং করছে বাংলাদেশ

সাকিব আরও শক্ত হয়েই ফিরবেন, বলছেন শিশির

সাকিব আরও শক্ত হয়েই ফিরবেন, বলছেন শিশির

দুই বছরের নিষেধাজ্ঞা এড়াতে যা করতে হবে সাকিবকে

দুই বছরের নিষেধাজ্ঞা এড়াতে যা করতে হবে সাকিবকে

সাকিবের নেতৃত্বে-ই ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ: মাশরাফি

সাকিবের নেতৃত্বে-ই ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ: মাশরাফি

 ১৬ বছর পর এমন ‘ভোঁতা’ রিয়াল

১৬ বছর পর এমন ‘ভোঁতা’ রিয়াল