শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Friday, 26 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম! পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. sports
 ১৬ বছর পর এমন ‘ভোঁতা’ রিয়াল
sports

১৬ বছর পর এমন ‘ভোঁতা’ রিয়াল

শেয়ার করুন:

পিএসজির আক্রমণভাগে ছিলেন না নেইমার, এডিনসন কাভানি ও কিলিয়ান এমবাপ্পে। কিন্তু রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে ছিলেন এডেন হ্যাজার্ড, গ্যারেথ বেল ও করিম বেনজেমা। অথচ ম্যাচের স্কোর লাইন—পিএসজি à§© রিয়াল ০! এমন হারে কোনো অজুহাত চলে না। বরং ইউরোপিয়ান প্রতিযোগিতায় সাফল্য বিচারে সেরা ক্লাবটির ব্যর্থতাই ঠিকরে চোখে বেঁধে।

‘বিবিএইচ’— বেল, বেনজেমা ও হ্যাজার্ড। আক্রমণভাগের তিন খেলোয়াড়কে ভালোবেসে এ তকমা দিয়েছেন রিয়াল সমর্থকেরা। ক্রিস্টিয়ানো রোনালদো, বেল ও বেনজেমা একসঙ্গে খেলার সময় যেমন ‘বিবিসি’ তকমা দেওয়া হয়েছিল। ‘বিবিএইচ’ সেই ‘বিবিসি’কে টপকে যেতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। কাল পার্ক দেস প্রিন্সেসে রিয়াল মাদ্রিদ একাদশের হয়ে ‘বিবিএইচ’ আক্রমণভাগ একসঙ্গে মাঠে নেমেছিল প্রথমবারের মতো। কিন্তু মাঠ ছাড়তে হয়েছে গোল ছাড়াই। বড় হারের ক্ষত নিয়ে।

সে হারের ক্ষত আর গভীর করেছে ‘অনাকাঙ্ক্ষিত’ এক নজির। কোচ জিনেদিন জিদানের অধীনে চ্যাম্পিয়নস লিগে এটাই সবচেয়ে বড় ব্যবধানের হার রিয়ালের। তবে খেলায় যেহেতু হার-জিত থাকেই, তাই এমন কিছুতে খুব বেশি কষ্ট পাওয়ার কথা না রিয়াল সমর্থকদের। কষ্ট যদি তাঁরা কিছুতে পেয়ে থাকেন সেটি রিয়ালের আক্রমণভাগ যেভাবে খেলেছে সে জন্য। এক বেল ছাড়া বাকিরা প্রায় খোলসবন্দী হয়েই ছিলেন। তাতে দেখা যায়নি চিরায়ত সেই আক্রমণ পিপাসু রিয়ালকে। দেখা যায়নি প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে নেওয়া কোনো শটও! ভুল পড়েননি। পিএসজির গোলপোস্ট লক্ষ্য করে কাল কোনো শট নিতে পারেনি রিয়াল।

আর তাই সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে অনেকটাই দর্শক হয়ে দাঁড়িয়ে ছিলেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। পরিসংখ্যান বলছে, ম্যাচের ৪৮ শতাংশ সময় বল দখলে রেখেছিল রিয়াল। মোট ৯টি আক্রমণ করেও ফরাসি ক্লাবটির গোলপোস্টে কোনো শট নিতে পারেনি। চ্যাম্পিয়নস লিগে রিয়াল আক্রমণভাগের কাছ থেকে এমন হতাশাজনক পারফরম্যান্স গত এক যুগেও দেখেননি দলটির সমর্থকেরা। একদম খোলাসা করে বললে, ১৬ বছর—হ্যাঁ, ঠিক এতগুলো বছর পর এবারই প্রথমবারের মতো কোনো ম্যাচে প্রতিপক্ষের গোলপোস্টে কোনো শট নিতে পারেনি রিয়াল। সবশেষ এমন দেখা গিয়েছিল ২০০৩-০৪ মৌসুমে। খেলাধুলার পরিসংখ্যান বিশ্লেষণী ওয়েবসাইট ‘অপটা’ জানাচ্ছে ১৬৭ ম্যাচ পর এমন কিছু দেখতে হলো রিয়াল সমর্থকদের।

তবে সমর্থকদের সান্ত্বনা হতে পারে, রিয়ালের বাতিল হওয়া দুটি গোল। বেআইনিভাবে হলেও অন্তত পিএসজির জালে দুবার বল তো পাঠানো গেছে!

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নারায়ণগঞ্জে ‘৩৬ জুলাই ম্যারাথন’

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নারায়ণগঞ্জে ‘৩৬ জুলাই ম্যারাথন’

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ট্রফি ধরে রাখার মিশনে আফগানিস্তানের বিপক্ষে বেটিং করছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ট্রফি ধরে রাখার মিশনে আফগানিস্তানের বিপক্ষে বেটিং করছে বাংলাদেশ

সাকিব আরও শক্ত হয়েই ফিরবেন, বলছেন শিশির

সাকিব আরও শক্ত হয়েই ফিরবেন, বলছেন শিশির

দুই বছরের নিষেধাজ্ঞা এড়াতে যা করতে হবে সাকিবকে

দুই বছরের নিষেধাজ্ঞা এড়াতে যা করতে হবে সাকিবকে

সাকিবের নেতৃত্বে-ই ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ: মাশরাফি

সাকিবের নেতৃত্বে-ই ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ: মাশরাফি

ফাইনালের জন্য ‘তৈরি’ হতে চান মাহমুদউল্লাহ

ফাইনালের জন্য ‘তৈরি’ হতে চান মাহমুদউল্লাহ