বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | Thursday, 25 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ ২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. opinion
নারায়ণগঞ্জ নির্বাচনী সীমানা সংশোধন শুনানিঃ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতার মতামত
opinion

নারায়ণগঞ্জ নির্বাচনী সীমানা সংশোধন শুনানিঃ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতার মতামত

শেয়ার করুন:

অধ্যাপক মামুন মাহমুদ (জেলা বিএনপির আহ্বায়ক)

“নারায়ণগঞ্জ-৪ আসনকে ভাগ করতে গিয়ে তিন ও পাঁচে হস্তক্ষেপ হয়েছে। একটি আসনকে ভাগ করার জন্য তিনটি আসনকে পণ্য হিসেবে ব্যবহার করা হয়েছে, যা জনগণের মতামতের পার্থক্য সৃষ্টি করেছে। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ আগে একত্র ছিল; আগের অবস্থায় রাখা উচিত। বান্দরের পাঁচটি ইউনিয়ন যদি সোনারগাঁয়ের সাথে যুক্ত হয়, ভোটের ভারসাম্য নষ্ট হবে।”

মাওলানা মাঈনুদ্দিন আহমেদ (মহানগর জামায়াতে ইসলামী সাবেক আমীর ও প্রার্থী, নারায়ণগঞ্জ-৫)

“নারায়ণগঞ্জের সংসদীয় আসনের বিন্যাসের সমস্যায়, যদি আরেকটি আসন বাড়ানো যায়, তাহলে সকল সমস্যার সমাধান সম্ভব। জনসংখ্যার আনুপাতিক হার বিবেচনায় শিল্প নগরী হিসেবে অতিরিক্ত আসন বাড়ালে বিদ্যমান সমস্যা সমাধান হবে।”

অধ্যাপক রেজাউল করিম (বিএনপির সাবেক এমপি ও প্রতিমন্ত্রী)

“সোনারগাঁ ঐতিহাসিক নগরী। জামদানি, মুসলিম ঐতিহ্য ও ভৌগলিক অবস্থান অনুযায়ী সোনারগাঁ আলাদা সংসদীয় আসনের যোগ্য। আমরা চাই, ইলেকশন কমিশন সোনারগাঁকে আলাদা আসনে উন্নীত করুক। সম্ভব হলে নারায়ণগঞ্জে আরেকটি আসন বৃদ্ধি করা হোক।”

এডভোকেট আবু আল ইউসুফ টিপু (মহানগর বিএনপির সদস্য সচিব)

“প্রশাসনিক সুবিধা ও জনগণের সুবিধার জন্য নারায়ণগঞ্জ পাঁচ আসনে বড় পরিবর্তন আসছে। তবে জনগণের মধ্যেই ক্ষোভ বিদ্যমান। নারায়ণগঞ্জ পাঠ বিভক্ত না করা হোক, পূর্বাবস্থায় রাখা হোক।”

শাজাহান বেপারী (সহকারী সাংগঠনিক সম্পাদক, আমার বাংলাদেশ পার্টি, ঢাকা বিভাগ)

“আমরা বন্দরবাসী হিসেবে লক্ষ্য করেছি, আমাদেরকে যে অবস্থান দেওয়া হয়েছে তা আমাদের প্রতি সঠিক আচরণ নয়। আগের অবস্থায় থাকতে চাই। বন্ধুর উপজেলা বা কাটাকাটির প্রয়োজন নেই। আমাদের অস্তিত্ব সংকটে পড়েছে, জনগণের দুর্ভোগ বেড়েছে।”

আজহারুল ইসলাম মান্নান (বিএনপির নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁ উপজেলা সভাপতি)

“সোনারগাঁয়ের মানুষ শান্তিপ্রিয়। সোনারগাঁ-বন্দর সংযোগ বা আলাদা সংসদীয় আসন হোক, আমাদের কোনো সমস্যা হবে না। তবে শীতলক্ষার পশ্চিমপাড়ের কোনো সন্ত্রাসীদের সঙ্গে থাকতে চাই না।”

আবুল কাউসার আশা (মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক)

“বন্দর পাঁচটি ইউনিয়নে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক সোনারগাঁয়ের তুলনায় কম। তবে সদর উপজেলায় আমাদের পুরনো ঐতিহাসিক-সামাজিক সম্পর্ক রয়েছে। যাতায়াত বা যোগাযোগে কোনো বাধা নেই। তাই আমাদের দাবি বন্দরকে আলাদা সংসদীয় আসনে উন্নীত করতে অথবা সদর-বন্দর যৌথ আসনে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হোক।”

এডভোকেট মোহাম্মদ শরীফুল ইসলাম শিপলু

“বন্দরকে সোনারগাঁর সাথে একত্র করার কোনো ভৌগলিক সুযোগ নেই। বন্দরের ও সোনারগাঁর মধ্যে অনেক তফাৎ। আইনগতভাবে বন্দরকে সোনারগাঁর সাথে ভাগ করা অযৌক্তিক। স্বাধীনতার পরও বন্দর সদরের সাথে সুন্দরভাবে ছিল; সোনারগাঁর সঙ্গে নয়।”

এডভোকেট হাবিবুর রহমান মাসুম 

“সিদ্ধিরগঞ্জবাসী বিভক্ত হতে চায় না। বিভিন্ন সময় বিভিন্ন ভাগে বিভক্ত হলেও সিদ্ধিরগঞ্জ একটি শিল্প নগরী। ২০০৮ সালের মতো সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের একটি সংসদীয় আসন চাই। এতে বাসিন্দারা কাছাকাছি থেকে বসবাস করতে পারবে এবং উন্নয়ন বরাদ্দ সঠিকভাবে পাব।”

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

জুলাই সনদের পক্ষে গণভোট ঘিরে জনমনে উত্তেজনা — নাগরিকদের মধ্যে বাড়ছে আলোচনার ঝড়

জুলাই সনদের পক্ষে গণভোট ঘিরে জনমনে উত্তেজনা — নাগরিকদের মধ্যে বাড়ছে আলোচনার ঝড়

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
বাস ভাড়া বৃদ্ধিঃ বছরে কোটি টাকা কার পকেটে যাবে—প্রশ্ন আশিকুর রহমান অভির

বাস ভাড়া বৃদ্ধিঃ বছরে কোটি টাকা কার পকেটে যাবে—প্রশ্ন আশিকুর রহমান অভির

বাস ভাড়া বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করা যাবে না—গোলাম সারোয়ার সাঈদ

বাস ভাড়া বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করা যাবে না—গোলাম সারোয়ার সাঈদ

চাঁদপুর-২ আসন থেকে বিএনপি'র প্রার্থী হতে চান -  ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূঁইয়া

চাঁদপুর-২ আসন থেকে বিএনপি'র প্রার্থী হতে চান - ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূঁইয়া

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ তরুণ সাংবাদিক সমাজের মানববন্ধন।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ তরুণ সাংবাদিক সমাজের মানববন্ধন।

এই পৃথিবী এক রঙ্গমঞ্চ, সেই রঙ্গমঞ্চের সদর দপ্তর বাংলাদেশ

এই পৃথিবী এক রঙ্গমঞ্চ, সেই রঙ্গমঞ্চের সদর দপ্তর বাংলাদেশ