opinion
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ তরুণ সাংবাদিক সমাজের মানববন্ধন।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ তরুণ সাংবাদিক সমাজ নামে সংগঠন। সংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন এমন আর হতে দেয়া যায় না। রাষ্ট্র এভাবে চলতে পারে না। আর যাতে কোনো সাংবাদিকের গায়ে আঘাত না লাগে। তুহিন হত্যার সাথে জড়িত কাউকে যেনো কোনো ক্রমেই ছাড় দেয়া না হয়। ৯ আগস্ট শনিবার বিকাল ৫:০০ এই মানববন্ধন অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে।