বাস ভাড়া বৃদ্ধিঃ বছরে কোটি টাকা কার পকেটে যাবে—প্রশ্ন আশিকুর রহমান অভির
ঢাকা নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী আশিকুর রহমান চৌধুরী অভি।
তিনি বলেন—
“পাঁচ টাকা শুনতে অল্প মনে হলেও প্রতিটি বাসে দৈনিক ২৫০ টাকা অতিরিক্ত ওঠে। আর বছরে এ অঙ্ক দাঁড়ায় প্রায় কোটি টাকা। প্রশ্ন হলো, এই অর্থ কার পকেটে যাচ্ছে? কারা এই বাড়তি ভাড়ার সুযোগ নিচ্ছে?”
অভি অভিযোগ করে বলেন, বাস মালিক সমিতি ভাড়া নির্ধারণের নামে যাত্রীদের পকেট কেটে নিচ্ছে। অথচ সাধারণ যাত্রীদের কথা কেউ ভাবছে না।
ঢাকা–নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন গড়ে ৫০০–৬০০ বাস চলাচল করে। প্রতিটি বাসে যদি গড়ে ৫০ জন যাত্রী ওঠে তবে, মাত্র ৫ টাকা ভাড়া বাড়ানোয় বছরে প্রায় ১৮ কোটি টাকার অতিরিক্ত বোঝা পড়বে যাত্রীদের ওপর।
তিনি অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানান এবং ভাড়া নির্ধারণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।