চাঁদপুর-২ আসন থেকে বিএনপি'র প্রার্থী হতে চান - ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূঁইয়া
নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক কালিপুর ভূঁইয়া বাড়ির সন্তান ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূঁইয়া চাঁদপুর আসনের-২ ( মতলব উত্তর এবং দক্ষিণ) বিএনপির প্রার্থী হওয়ার জন্য জোর তদবির চালাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
এই বিষয়ে ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূঁইয়ার সাথে কথা বললে উনি বলেন - দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আমি এলাকায় থাকতে পারেনি এবং মামলা হামলা সহ হয়রানির শিকার হয়েছি। এসব বিষয় বিবেচনায় এবার চাঁদপুর -২ (মতলব উত্তর দক্ষিণের) বিএনপির দলীয় মনোনয়ন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে দিবে বলে আশা করছি। এবং আমাদের মতলব উত্তর এবং দক্ষিণ এর শিক্ষিত মানুষ আমাকে ফোন কল করে এবং যোগাযোগ করে বলছে যে আমাকে এবার ধানের শীষের হাল ধরার জন্য।
শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের সহকারী প্রফেসর মোঃ সাইদুজ্জামান সহ অসংখ্য বিশিষ্ট ব্যক্তি আমাকে সমর্থন জানিয়েছে এবং নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। ইনশাআল্লাহ আমাকে এবার নির্বাচন থেকে কেউ দূরে রাখতে পারবে না। উল্লেখ্য যে ২০০১ সালের নির্বাচনে মতলব উত্তরের ইমাম পুর স্কুল কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসী শাহাদাত ভূঁইয়ার দ্বারা নির্যাতিত হইয়েছি। ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূঁইয়া মৃত, মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে , কালিপুর ভূঁইয়া বাড়ির মতলব উত্তর এর বাসিন্দা। মতলব উত্তর এবং দক্ষিণের সকল জনগণের দোয়াপ্রার্থী।