শনিবার, ১১ জুলাই ২০২৬ | Saturday, 11 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
হকার, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের দাবি অ্যাডভোকেট মাসুমের ​‘সমস্যার পাশাপাশি নারায়ণগঞ্জের অর্জন ও সম্ভাবনাও সামনে আনতে হবে’ সোনারগাঁ পৌরসভা কার্যালয়ে এমপি মান্নানের আকস্মিক পরিদর্শন, হয়রানিমুক্ত সেবার নির্দেশ সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ২৫ লাখ টাকার তেল উদ্ধার, চালক গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রথযাত্রায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না: নারায়ণগঞ্জের এসপি সোনারগাঁয়ে র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক নিয়ন্ত্রণ নয়, সম্পূর্ণ নির্মূল করতে হবে: ফতুল্লায় এবিএম সিরাজুল মামুন জুলাই শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে ‘উন্নয়ন ফোরামের’ বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
রথযাত্রায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না: নারায়ণগঞ্জের এসপি
মহানগর

রথযাত্রায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না: নারায়ণগঞ্জের এসপি

শেয়ার করুন:

আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, "ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের অন্যতম ঐতিহ্য। রথযাত্রা উৎসবকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।"

​রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (১১ জুলাই) হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধি ও আয়োজকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, "গুজবে কান না দিয়ে যেকোনো তথ্য বা সন্দেহজনক ঘটনা দ্রুত পুলিশকে জানাতে হবে। রথযাত্রার শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"

​সভায় রথযাত্রাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব এবং সংশ্লিষ্ট সকলের পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির প্রতিনিধিরা রথযাত্রা উপলক্ষে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন।

​মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস ও তিলোত্তমা দাস, গোপাল জিউর মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা, বলদেব জিউর মন্দিরের সভাপতি জয় কে চৌধুরী বাপ্পিসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন ও ইসকনের প্রতিনিধিরা।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

হকার, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের দাবি অ্যাডভোকেট মাসুমের

হকার, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের দাবি অ্যাডভোকেট মাসুমের

শনিবার, ১১ জুলাই ২০২৬
​‘সমস্যার পাশাপাশি নারায়ণগঞ্জের অর্জন ও সম্ভাবনাও সামনে আনতে হবে’

​‘সমস্যার পাশাপাশি নারায়ণগঞ্জের অর্জন ও সম্ভাবনাও সামনে আনতে হবে’

শনিবার, ১১ জুলাই ২০২৬
জুলাই শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে ‘উন্নয়ন ফোরামের’ বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

জুলাই শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে ‘উন্নয়ন ফোরামের’ বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
দেওভোগ মাদ্রাসায় দলীয় প্রভাব পরিহার ও মুশাওয়ারার আহ্বান মাওলানা আব্দুল আউয়ালের

দেওভোগ মাদ্রাসায় দলীয় প্রভাব পরিহার ও মুশাওয়ারার আহ্বান মাওলানা আব্দুল আউয়ালের

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
আজকের ছোট সোনমনিরা ভবিষ্যতে আমাদের স্বপ্নের, জুলাই-পরবর্তী আকাঙ্ক্ষার বাংলাদেশকে নির্মাণ করবে: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মামুন মাহমুদ

আজকের ছোট সোনমনিরা ভবিষ্যতে আমাদের স্বপ্নের, জুলাই-পরবর্তী আকাঙ্ক্ষার বাংলাদেশকে নির্মাণ করবে: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মামুন মাহমুদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়: নারায়ণগঞ্জে দৈনিক সংগ্রামের মতবিনিময় সভা

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়: নারায়ণগঞ্জে দৈনিক সংগ্রামের মতবিনিময় সভা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬