সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী এবং আদালতের সিআর (CR) ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল মুক্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২০ পিস ইয়াবাসহ মো. আসাদ (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে পৃথক স্থান থেকে আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি টিপু সুলতান (২৭) ও মো. মাহাবুবুর রহমান (৪০)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই বিশেষ ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।