সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ সমতা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
গতকাল ১০ জুলাই ২০২৬ খ্রিঃ শুক্রবার সকাল আনুমানিক ১১.১৫ ঘটিকায় সোনারগাঁও থানার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সমতা বেগম সোনারগাঁও থানার নুনেরটেক গুচ্ছগ্রামের শুক্কুর আলীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে থানার একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। এ সময় সমতা বেগমের হেফাজত থেকে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশ তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।