শনিবার, ১১ জুলাই ২০২৬ | Saturday, 11 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
হকার, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের দাবি অ্যাডভোকেট মাসুমের ​‘সমস্যার পাশাপাশি নারায়ণগঞ্জের অর্জন ও সম্ভাবনাও সামনে আনতে হবে’ সোনারগাঁ পৌরসভা কার্যালয়ে এমপি মান্নানের আকস্মিক পরিদর্শন, হয়রানিমুক্ত সেবার নির্দেশ সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ২৫ লাখ টাকার তেল উদ্ধার, চালক গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রথযাত্রায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না: নারায়ণগঞ্জের এসপি সোনারগাঁয়ে র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক নিয়ন্ত্রণ নয়, সম্পূর্ণ নির্মূল করতে হবে: ফতুল্লায় এবিএম সিরাজুল মামুন জুলাই শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে ‘উন্নয়ন ফোরামের’ বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
মাদক নিয়ন্ত্রণ নয়, সম্পূর্ণ নির্মূল করতে হবে: ফতুল্লায় এবিএম সিরাজুল মামুন
নগরের বাইরে

মাদক নিয়ন্ত্রণ নয়, সম্পূর্ণ নির্মূল করতে হবে: ফতুল্লায় এবিএম সিরাজুল মামুন

শেয়ার করুন:

দেশে মাদক নিয়ন্ত্রণ নয়, বরং সম্পূর্ণ নির্মূল করতে হবে উল্লেখ করে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক সদিচ্ছা ও আদর্শভিত্তিক নেতৃত্বের কোনো বিকল্প নেই।

​শুক্রবার (১০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানার কাশীপুর ভোলাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত ইউনিয়ন খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রধান অতিথির বক্তব্যে এবিএম সিরাজুল মামুন বলেন, “স্বাধীনতার এত বছর পার হলেও দেশের মানুষ তাদের প্রত্যাশিত পরিবর্তন পায়নি, যার পেছনে প্রধানত দায়ী অসৎ ও সুবিধাবাদী রাজনীতি। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে সৎ, আদর্শবান এবং জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”

​তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মূলত রাজনৈতিক ও প্রশাসনিক প্রশ্রয়ের কারণেই টিকে আছে। সমাজে অপরাধীদের সংখ্যা খুব বেশি না হলেও, বিভিন্ন মহলের আশ্রয়-প্রশ্রয় পেয়ে তারা সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করছে।”

​নারায়ণগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করে খেলাফত মজলিস নেতা বলেন, “কাশীপুর ও ফতুল্লাসহ বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকরা যখন মাস শেষে বেতন নিয়ে বাড়ি ফেরেন, তখন তারা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রশাসনিক ব্যবস্থা নিলেই হবে না, বরং রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তন প্রয়োজন।”

​মাদকবিরোধী কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “দেশে ‘মাদক নিয়ন্ত্রণ’ নয়, ‘মাদক নির্মূল’-এর নীতি গ্রহণ করা উচিত। খেলাফত মজলিসের গঠনতন্ত্রেও মাদক সম্পূর্ণ নির্মূলের স্পষ্ট অঙ্গীকার রয়েছে।” এ সময় বিএনপির সমালোচনা করে তিনি মন্তব্য করেন, দলটিতে অনেক ভালো মানুষ থাকলেও অনেকেই জনগণের স্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থ নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দুর্নীতি ও লোভের ঊর্ধ্বে থাকা নতুন ধারার নেতৃত্ব গড়ে তুলতে খেলাফত মজলিস কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

​সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ বলেন, “নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জের পাঁচটি প্রধান মাদকের স্পটের কথা বলা হয়েছিল। নির্বাচনের পর সেসব স্পটের বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে, তা আজ জনগণ জানতে চায়।”

​কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন— খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আহমদ আলী, মহানগর শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুনঈম, সদর থানা শাখার সভাপতি খন্দকার হাফেজ আওলাদ এবং ফতুল্লা থানা শাখার সভাপতি আবু বকর সিদ্দীকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সোনারগাঁ পৌরসভা কার্যালয়ে এমপি মান্নানের আকস্মিক পরিদর্শন, হয়রানিমুক্ত সেবার নির্দেশ

সোনারগাঁ পৌরসভা কার্যালয়ে এমপি মান্নানের আকস্মিক পরিদর্শন, হয়রানিমুক্ত সেবার নির্দেশ

শনিবার, ১১ জুলাই ২০২৬
সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ২৫ লাখ টাকার তেল উদ্ধার, চালক গ্রেপ্তার

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ২৫ লাখ টাকার তেল উদ্ধার, চালক গ্রেপ্তার

শনিবার, ১১ জুলাই ২০২৬
সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

শনিবার, ১১ জুলাই ২০২৬
সোনারগাঁয়ে র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

সোনারগাঁয়ে র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

শনিবার, ১১ জুলাই ২০২৬
সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ১১ জুলাই ২০২৬
কায়েমপুরে জুমার নামাজ আদায় ও সুপেয় পানির সংকট সমাধানের আশ্বাস এমপি আব্দুল্লাহ আল আমিনের

কায়েমপুরে জুমার নামাজ আদায় ও সুপেয় পানির সংকট সমাধানের আশ্বাস এমপি আব্দুল্লাহ আল আমিনের

শুক্রবার, ১০ জুলাই ২০২৬