সোমবার, ০৬ জুলাই ২০২৬ | Monday, 06 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
প্রবাসী বউয়ের জামাই নাটকে নতুন চমক নিয়ে আসছেন পরিচালক সোহেল আলী সোনারগাঁয়ে ১৪৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক সেপ্টেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ডিসেম্বরে পুরো প্রকল্প শেষ বেফাক নেতাদের দেওভোগ মাদরাসা পরিদর্শন: পরিস্থিতি স্বাভাবিক, রাজনৈতিক হামলার দাবি নাকচ প্রবীণ ফটো সাংবাদিক আমির হোসেনের খোঁজে হাসপাতালে বন্দর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ সোনারগাঁয়ে চিপস কারখানায় ভয়াবহ আগুন, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি সোনারগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেকের ইন্তেকাল, শফিকুল ইসলাম দেলোয়ারের গভীর শোক জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি, চারা বিতরণ ও আলোচনা সভা ​‘৮০ বছরের পুরোনো দল পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে’: চুনকা মিলনায়তনে শফিকুল আলম
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সোনারগাঁয়ে ১৪৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক
নগরের বাইরে

সোনারগাঁয়ে ১৪৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ মোছাঃ ছালেহা (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের সময় তার স্বামী ও মামলার অন্যতম আসামি মো. আল আমিন (৪০) পালিয়ে যেতে সক্ষম হন।

​গতকাল রোববার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে সোনারগাঁ থানা পুলিশের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

​গ্রেপ্তারকৃত ছালেহা নোয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের মো. আল আমিনের স্ত্রী।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বরদী এলাকায় পলাতক মাদক ব্যবসায়ী মো. আল আমিনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ছালেহার শয়নকক্ষের খাটের তোষকের নিচে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক মজুত ও ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী আল আমিন কৌশলে পালিয়ে যান।

​সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ছালেহা এবং পলাতক আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারী আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আল আমিনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সেপ্টেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ডিসেম্বরে পুরো প্রকল্প শেষ

সেপ্টেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ডিসেম্বরে পুরো প্রকল্প শেষ

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রবীণ ফটো সাংবাদিক আমির হোসেনের খোঁজে হাসপাতালে বন্দর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ

প্রবীণ ফটো সাংবাদিক আমির হোসেনের খোঁজে হাসপাতালে বন্দর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ

সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোনারগাঁয়ে চিপস কারখানায় ভয়াবহ আগুন, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সোনারগাঁয়ে চিপস কারখানায় ভয়াবহ আগুন, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সোমবার, ০৬ জুলাই ২০২৬
আড়াইহাজারে চিকিৎসককে মারধরের অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে, চিকিৎসকদের কর্মবিরতি

আড়াইহাজারে চিকিৎসককে মারধরের অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে, চিকিৎসকদের কর্মবিরতি

রবিবার, ০৫ জুলাই ২০২৬
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: ‘আমরা নির্দোষ, উদ্ধার করে মায়ের কাছে বুঝিয়ে দিয়েছি’ দাবি আল ফালাহ সংগঠনের

ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: ‘আমরা নির্দোষ, উদ্ধার করে মায়ের কাছে বুঝিয়ে দিয়েছি’ দাবি আল ফালাহ সংগঠনের

রবিবার, ০৫ জুলাই ২০২৬
আড়াইহাজারে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বাগতিক দল, রানারআপ সোনারগাঁও

আড়াইহাজারে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বাগতিক দল, রানারআপ সোনারগাঁও

রবিবার, ০৫ জুলাই ২০২৬