শনিবার, ২৭ জুন ২০২৬ | Saturday, 27 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ও কমিটিকে নারায়ণগঞ্জ মহানগরের অভিনন্দন রূপগঞ্জে পাইপলাইন স্থানান্তর: আড়াইহাজার ও ভুলতাসহ বেশ কিছু এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ব্যক্তিগত অন্যায়ের দায় দল নেবে না: রাজীব সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২ বন্দরে ৩ দিন ধরে বিকাশ এজেন্ট নিখোঁজ, থানায় জিডি আদালত চত্বর থেকে গাড়ি চুরি: কুমিল্লা থেকে ৩টি চোরাই কারসহ গ্রেপ্তার ৩ রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু নাসিক ২নং ওয়ার্ড সচিবকে মারধর ও হত্যাচেষ্টা: সাবেক কাউন্সিলর ইকবালসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ বক্তাবলীতে এনসিপির মতবিনিময় সভা: মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি আব্দুল্লাহ আল আমিনের বন্দরে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ: ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে ক্ষোভ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
ব্যক্তিগত অন্যায়ের দায় দল নেবে না: রাজীব
মহানগর

ব্যক্তিগত অন্যায়ের দায় দল নেবে না: রাজীব

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) প্রথম চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, কোনো নেতা-কর্মীর ব্যক্তিগত অন্যায় বা দায় কোনো অবস্থাতেই দল নেবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ড থেকে নেতা-কর্মীদের বিরত থাকতে হবে।

​শনিবার (২৭ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় ৯ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।

​মাশুকুল ইসলাম রাজীব বলেন, “তারেক রহমান কী চাচ্ছেন, সেটি দেশবাসী পর্যবেক্ষণ করছেন। তিনি মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করতে পেরেছেন। আপনাদের আচার-আচরণ, কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে ব্যবহারের ওপর ভিত্তি করেই সেই আস্থা ধরে রাখতে হবে। তারেক রহমানের নির্দেশনার বাইরে গিয়ে কেউ চললে তিনি যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি দল হিসেবেও বিএনপি ক্ষতির মুখে পড়বে।”

​তিনি আরও বলেন, “সবার আগে বাংলাদেশ এবং দেশের মানুষের স্বার্থ। সেই স্বার্থে কেউ আঘাত করলে বা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করলে, আর যদি এর সঙ্গে জাতীয়তাবাদী দলের কোনো নেতা-কর্মী জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই আগে নিজের ঘর পরিচ্ছন্ন করতে হবে, পরে অন্যকে শাসন করতে হবে। নিজে খারাপ থেকে অন্যকে শাসন করার সুযোগ জাতীয়তাবাদী দলে নেই। ন্যায়-নীতির ভিত্তিতেই বিএনপির রাজনীতি করতে হবে।”

​৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন নাহার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান মাসুদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আলা উদ্দিন প্রধান, বিএনপি নেতা হারুন মাস্টার ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না।

​অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা জয়নাল, সবুজ, নুর আলম, জোবায়ের ও নিমাদসহ আরও অনেকে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ও কমিটিকে নারায়ণগঞ্জ মহানগরের অভিনন্দন

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ও কমিটিকে নারায়ণগঞ্জ মহানগরের অভিনন্দন

শনিবার, ২৭ জুন ২০২৬
আদালত চত্বর থেকে গাড়ি চুরি: কুমিল্লা থেকে ৩টি চোরাই কারসহ গ্রেপ্তার ৩

আদালত চত্বর থেকে গাড়ি চুরি: কুমিল্লা থেকে ৩টি চোরাই কারসহ গ্রেপ্তার ৩

শনিবার, ২৭ জুন ২০২৬
সিলেটে গ্রেনেড হামলা মামলা: হাফেজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র জমিয়তের মানববন্ধন

সিলেটে গ্রেনেড হামলা মামলা: হাফেজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র জমিয়তের মানববন্ধন

শুক্রবার, ২৬ জুন ২০২৬
নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম!

কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম!

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের

নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬