শনিবার, ২৭ জুন ২০২৬ | Saturday, 27 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু নাসিক ২নং ওয়ার্ড সচিবকে মারধর ও হত্যাচেষ্টা: সাবেক কাউন্সিলর ইকবালসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ বক্তাবলীতে এনসিপির মতবিনিময় সভা: মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি আব্দুল্লাহ আল আমিনের বন্দরে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ: ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে ক্ষোভ সিলেটে গ্রেনেড হামলা মামলা: হাফেজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র জমিয়তের মানববন্ধন নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম! পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
নাসিক ২নং ওয়ার্ড সচিবকে মারধর ও হত্যাচেষ্টা: সাবেক কাউন্সিলর ইকবালসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ
নগরের বাইরে

নাসিক ২নং ওয়ার্ড সচিবকে মারধর ও হত্যাচেষ্টা: সাবেক কাউন্সিলর ইকবালসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ইকবাল হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে মারধর এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নাসিক ২নং ওয়ার্ডের সচিব মো. মেহেদী হাসান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুন রাত আনুমানিক ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

​লিখিত অভিযোগে ভুক্তভোগী সচিব মেহেদী হাসান উল্লেখ করেন, গত ১৯ এপ্রিল সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের ভাই তুহিনকে ২নং ওয়ার্ড সচিবের পদ থেকে অপসারণ করে তাকে (মেহেদী হাসান) দায়িত্ব দেওয়া হয়। এর পর থেকেই সাবেক কাউন্সিলর ইকবাল ও তার অনুসারীরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

​এরই ধারাবাহিকতায় ঘটনার দিন (২৩ জুন) ইকবাল হোসেনের নির্দেশে মুক্তার, সোলাইমান পলাশ, সাইফুল, নাজমুল, জসিম, টুটুল, জহিরুল, সেলিম, ইয়াসিন, জিসান ও জাহিদ ওরফে মাইচ্ছা জাহিদসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে সিটি করপোরেশনের ল্যাম্পপোস্ট মেরামতের কাজে বাধা প্রদান করে।

​পরবর্তীতে তারা মেহেদী হাসানের বাসায় অনধিকার প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে প্রতিবাদ করলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে প্রধান অভিযুক্ত সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন সচিব মেহেদীর গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। এ সময় মেহেদীর চিৎকারে তার পরিবার ও স্থানীয় আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

​যাওয়ার সময় হামলাকারীরা হুমকি দিয়ে যায়, মেহেদী হাসান যদি অতিসত্বর সচিবের পদ থেকে পদত্যাগ না করেন, তবে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে।

​এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

শুক্রবার, ২৬ জুন ২০২৬
বক্তাবলীতে এনসিপির মতবিনিময় সভা: মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি আব্দুল্লাহ আল আমিনের

বক্তাবলীতে এনসিপির মতবিনিময় সভা: মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি আব্দুল্লাহ আল আমিনের

শুক্রবার, ২৬ জুন ২০২৬
বন্দরে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ: ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে ক্ষোভ

বন্দরে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ: ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে ক্ষোভ

শুক্রবার, ২৬ জুন ২০২৬
আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার

আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬