মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | Tuesday, 23 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
২৩ জুন ঘিরে নারায়ণগঞ্জে কঠোর সতর্কতায় বিএনপি-জামায়াত-এনসিপি, মোতায়েন সেনাবাহিনী নিষিদ্ধ কার্যক্রম চালালে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সাখাওয়াতের এমপির ছেলের কোনো বিশেষ অধিকার নেই, আইনের চোখে সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী ২০ বছর পর নাসিকের উদ্যোগে হাফেজীবাগ পুকুর পরিষ্কার, পরিদর্শনে প্রশাসক সাখাওয়াত আন্তর্জাতিক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ ‘নারায়ণগঞ্জে দূষণের উৎস চিহ্নিত, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’: পরিবেশ প্রতিমন্ত্রী নাশকতার শঙ্কা: প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুচলেকা দিয়ে ছাড়া পেলেন নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নাশকতার শঙ্কা: প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন
মহানগর

নাশকতার শঙ্কা: প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন

শেয়ার করুন:

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে শিল্পনগরী নারায়ণগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে সেনা সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।

​সোমবার (২২ জুন) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক। তবে নারায়ণগঞ্জে ঠিক কত প্ল্যাটুন সেনাসদস্য দায়িত্ব পালন করবেন, তা তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

​স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম—এই ছয়টি জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য উসকানিমূলক কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

​তিনি আরও জানান, যেকোনো ধরনের অপতৎপরতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কঠোর হস্তে মোকাবিলা করতে জেলা পুলিশের নিয়মিত টহল ও অভিযানের পাশাপাশি মাঠ পর্যায়ে সেনা সদস্যরাও সমন্বিতভাবে কাজ করবেন। জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইতিমধ্যেই নজরদারি বাড়ানো হয়েছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

২৩ জুন ঘিরে নারায়ণগঞ্জে কঠোর সতর্কতায় বিএনপি-জামায়াত-এনসিপি, মোতায়েন সেনাবাহিনী

২৩ জুন ঘিরে নারায়ণগঞ্জে কঠোর সতর্কতায় বিএনপি-জামায়াত-এনসিপি, মোতায়েন সেনাবাহিনী

সোমবার, ২২ জুন ২০২৬
নিষিদ্ধ কার্যক্রম চালালে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সাখাওয়াতের

নিষিদ্ধ কার্যক্রম চালালে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সাখাওয়াতের

সোমবার, ২২ জুন ২০২৬
আন্তর্জাতিক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

আন্তর্জাতিক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

সোমবার, ২২ জুন ২০২৬
‘নারায়ণগঞ্জে দূষণের উৎস চিহ্নিত, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’: পরিবেশ প্রতিমন্ত্রী

‘নারায়ণগঞ্জে দূষণের উৎস চিহ্নিত, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’: পরিবেশ প্রতিমন্ত্রী

সোমবার, ২২ জুন ২০২৬
‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সোমবার, ২২ জুন ২০২৬
ধর্মীয় ও রাষ্ট্রীয় অবমাননার বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর হওয়ার আহ্বান অ্যাডভোকেট বাঁধনের

ধর্মীয় ও রাষ্ট্রীয় অবমাননার বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর হওয়ার আহ্বান অ্যাডভোকেট বাঁধনের

রবিবার, ২১ জুন ২০২৬