মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | Tuesday, 23 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
২৩ জুন ঘিরে নারায়ণগঞ্জে কঠোর সতর্কতায় বিএনপি-জামায়াত-এনসিপি, মোতায়েন সেনাবাহিনী নিষিদ্ধ কার্যক্রম চালালে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সাখাওয়াতের এমপির ছেলের কোনো বিশেষ অধিকার নেই, আইনের চোখে সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী ২০ বছর পর নাসিকের উদ্যোগে হাফেজীবাগ পুকুর পরিষ্কার, পরিদর্শনে প্রশাসক সাখাওয়াত আন্তর্জাতিক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ ‘নারায়ণগঞ্জে দূষণের উৎস চিহ্নিত, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’: পরিবেশ প্রতিমন্ত্রী নাশকতার শঙ্কা: প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুচলেকা দিয়ে ছাড়া পেলেন নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মহানগর

‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শেয়ার করুন:

যুক্তি-তর্কের লড়াই শেষে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’। সোমবার (২২ জুন) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসবের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ফাইনাল বিতর্ক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত উভয় দলের বিতার্কিকদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) জনাব মোঃ রায়হান কবির।

​বিতর্ক উৎসবে উপস্থিত অতিথিরা বলেন, যুক্তিভিত্তিক সমাজ গঠনে এবং শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে বিতর্ক চর্চার কোনো বিকল্প নেই। সদর উপজেলার এই আয়োজন তরুণ প্রজন্মকে সুন্দর ও যুক্তিবাদী নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিতার্কিকদের চমৎকার ও যুক্তিপূর্ণ উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অতিথিরা বিজয়ী ও বিজিত উভয় দলের শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের এই চমৎকার পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য; নারায়ণগঞ্জের পুলিশ সুপার; নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক; নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিতর্ক অনুরাগী শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

২৩ জুন ঘিরে নারায়ণগঞ্জে কঠোর সতর্কতায় বিএনপি-জামায়াত-এনসিপি, মোতায়েন সেনাবাহিনী

২৩ জুন ঘিরে নারায়ণগঞ্জে কঠোর সতর্কতায় বিএনপি-জামায়াত-এনসিপি, মোতায়েন সেনাবাহিনী

সোমবার, ২২ জুন ২০২৬
নিষিদ্ধ কার্যক্রম চালালে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সাখাওয়াতের

নিষিদ্ধ কার্যক্রম চালালে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সাখাওয়াতের

সোমবার, ২২ জুন ২০২৬
আন্তর্জাতিক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

আন্তর্জাতিক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

সোমবার, ২২ জুন ২০২৬
‘নারায়ণগঞ্জে দূষণের উৎস চিহ্নিত, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’: পরিবেশ প্রতিমন্ত্রী

‘নারায়ণগঞ্জে দূষণের উৎস চিহ্নিত, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’: পরিবেশ প্রতিমন্ত্রী

সোমবার, ২২ জুন ২০২৬
নাশকতার শঙ্কা: প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন

নাশকতার শঙ্কা: প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন

সোমবার, ২২ জুন ২০২৬
ধর্মীয় ও রাষ্ট্রীয় অবমাননার বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর হওয়ার আহ্বান অ্যাডভোকেট বাঁধনের

ধর্মীয় ও রাষ্ট্রীয় অবমাননার বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর হওয়ার আহ্বান অ্যাডভোকেট বাঁধনের

রবিবার, ২১ জুন ২০২৬