সোমবার, ২২ জুন ২০২৬ | Monday, 22 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ধর্মীয় ও রাষ্ট্রীয় অবমাননার বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর হওয়ার আহ্বান অ্যাডভোকেট বাঁধনের দলীয় নেতাদের নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য না করার আহ্বান মহানগর যুবদলের দলীয় শৃঙ্খলা ভঙ্গ: যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব বহিষ্কার চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি পুত্র জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক নারায়ণগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আজ বিশ্ব বাবা দিবস: সন্তানের ভরসার শেষ আশ্রয় সুবিধাবাদী বা চাঁদাবাজদের বিএনপিতে প্রার্থীর সুযোগ নেই: সাখাওয়াত হোসেন খান ডিআইটি মার্কেট বণিক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি নুর উদ্দিন, সম্পাদক খাজা আজিজুল সোনারগাঁওয়ে ক্ষুদে শিক্ষার্থীদের সাথে ফাইনাল ম্যাচ উপভোগ করলেন জেলা প্রশাসক
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
দলীয় নেতাদের নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য না করার আহ্বান মহানগর যুবদলের
মহানগর

দলীয় নেতাদের নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য না করার আহ্বান মহানগর যুবদলের

শেয়ার করুন:

বিএনপি ও এর সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের বিরূপ ও অপ্রত্যাশিত মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ।

​রোববার (২১ জুন) মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) অ্যাডভোকেট মো. শাহীন খান স্বাক্ষরিত এক সাংগঠনিক বার্তায় এই আহ্বান জানানো হয়।

​বার্তায় বলা হয়, জাতীয়তাবাদী যুবদলের নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা ও গভীর ভালোবাসা প্রকাশ করে সদস্য সচিব শাহেদ আহমেদ এই বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। বিএনপি কিংবা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা বা দলের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

​এতে আরও উল্লেখ করা হয়, দলের কোনো নেতার কর্মকাণ্ড নিয়ে যদি কোনো আপত্তি বা মতভেদ থাকে, তবে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করে দলীয় নির্ধারিত ফোরামে আলোচনা করা উচিত।

​দলের বৃহত্তর স্বার্থ ও ঐক্য বজায় রাখার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবসহ অন্য কোনো সিনিয়র নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তিকর বা অপ্রত্যাশিত মন্তব্য না করার জন্য নেতাকর্মীদের কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ধর্মীয় ও রাষ্ট্রীয় অবমাননার বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর হওয়ার আহ্বান অ্যাডভোকেট বাঁধনের

ধর্মীয় ও রাষ্ট্রীয় অবমাননার বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর হওয়ার আহ্বান অ্যাডভোকেট বাঁধনের

রবিবার, ২১ জুন ২০২৬
নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

রবিবার, ২১ জুন ২০২৬
সুবিধাবাদী বা চাঁদাবাজদের বিএনপিতে প্রার্থীর সুযোগ নেই: সাখাওয়াত হোসেন খান

সুবিধাবাদী বা চাঁদাবাজদের বিএনপিতে প্রার্থীর সুযোগ নেই: সাখাওয়াত হোসেন খান

শনিবার, ২০ জুন ২০২৬
ডিআইটি মার্কেট বণিক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি নুর উদ্দিন, সম্পাদক খাজা আজিজুল

ডিআইটি মার্কেট বণিক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি নুর উদ্দিন, সম্পাদক খাজা আজিজুল

শনিবার, ২০ জুন ২০২৬
মৌমিতা পরিবহনে চাঁদাবাজির অভিযোগ: নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

মৌমিতা পরিবহনে চাঁদাবাজির অভিযোগ: নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

শনিবার, ২০ জুন ২০২৬
তোলারাম কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

তোলারাম কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

শনিবার, ২০ জুন ২০২৬