মহানগর
নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ জুন, ২০২৬ খ্রি. রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জনাব মোঃ রায়হান কবির।
সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কাজের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শেষ করতে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল বিভাগকে তাগিদ দেন।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।