ডিআইটি মার্কেট বণিক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি নুর উদ্দিন, সম্পাদক খাজা আজিজুল
নারায়ণগঞ্জ ডিআইটি মার্কেট বণিক সমিতির অতিরিক্ত সাধারণ সভা ও নির্বাচনী সভায় ২০২৬–২০২৯ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির নারায়ণগঞ্জস্থ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সদস্যদের প্রত্যক্ষ মতামত ও সর্বসম্মত সমর্থনের ভিত্তিতে এই নতুন কমিটি গঠন করা হয়।
সভা সূত্রে জানা যায়, নির্বাচন প্রক্রিয়ার শুরুতে সভাপতি সাধারণ সদস্যদের কাছ থেকে পূর্ণাঙ্গ প্যানেল বা একক পদের জন্য নাম প্রস্তাব করার আহ্বান জানান। এ সময় জিয়াউল হক জুয়েলের নেতৃত্বে ২১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ প্যানেল উপস্থাপন করেন খাজা আজিজুল হক। উপস্থিত সকল সদস্য সর্বসম্মতভাবে এই প্যানেলটি গ্রহণ করেন। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল বা একক প্রস্তাব না থাকায়, সভার সভাপতি জিয়াউল হক জুয়েলের নেতৃত্বাধীন প্যানেলটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
নবনির্বাচিত এই কমিটির সভাপতি হয়েছেন আলহাজ্ব নুর উদ্দিন আহমেদ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনজন— আবু সিদ্দিক ভূইয়া, ডা. টি.আই.এম নুরুন্নবী ও আশরাফুর রহমান পাপ্পু।
কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খাজা আজিজুল হক। এছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে মো. রমিজ উদ্দিন রমু ও নোমান ইবনে আহম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল হক জুয়েল।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন— কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস ভূইয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন এবং প্রচার সম্পাদক মো. রাকিব হোসেন রায়হান।
২১ সদস্যের এই শক্তিশালী কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন— আশরাফ উদ্দিন আহমেদ, হাজী মোহাম্মদ মহিউদ্দিন, জাহাঙ্গীর হোসেন, সতীশ রঞ্জন দেবনাথ, শংকর চন্দ্র সাহা, ডা. এ. এইচ. এম আজহারুল ইসলাম, নারায়ণগঞ্জ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি, শেখ কামরুল হাসান ইকরাম এবং আরিফ ইশতিয়াক আদনান।
সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাধারণ সদস্যদের ধন্যবাদ জানান এবং সংগঠনের ব্যবসায়িক স্বার্থ রক্ষা ও ব্যবসায়ীদের পারস্পরিক ঐক্য বজায় রেখে সততার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।