রবিবার, ২১ জুন ২০২৬ | Sunday, 21 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সুবিধাবাদী বা চাঁদাবাজদের বিএনপিতে প্রার্থীর সুযোগ নেই: সাখাওয়াত হোসেন খান ডিআইটি মার্কেট বণিক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি নুর উদ্দিন, সম্পাদক খাজা আজিজুল সোনারগাঁওয়ে ক্ষুদে শিক্ষার্থীদের সাথে ফাইনাল ম্যাচ উপভোগ করলেন জেলা প্রশাসক মৌমিতা পরিবহনে চাঁদাবাজির অভিযোগ: নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য তোলারাম কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত ৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের আড়াইহাজারে এসি ল্যান্ডসহ ৬ জনকে কুপিয়ে জখম, স্বর্ণ ও লাখ টাকা লুট লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশা উল্টে শিশু নিহত, অস্ত্রসহ আটক ২ সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
মৌমিতা পরিবহনে চাঁদাবাজির অভিযোগ: নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
মহানগর

মৌমিতা পরিবহনে চাঁদাবাজির অভিযোগ: নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

শেয়ার করুন:

গাজীপুরের চন্দ্রা থেকে নারায়ণগঞ্জ শহরের খানপুর রুটে চলাচলকারী ‘মৌমিতা পরিবহন’র বাসে চাঁদাবাজি ও চলাচলে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের ঘটনা ঘটেছে।

​শনিবার (২০ জুন) নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার মিশনপাড়া এলাকায় মৌমিতা পরিবহনের কয়েকটি বাস থামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়ভাবে বেশ আলোচনায় আসে।

​পরিবহনটির কয়েকজন শ্রমিক অভিযোগ করে জানান, চাঁদা না দেওয়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সদস্য মহিবুল্লাহ তপন এবং ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সর্দারের অনুসারীরা বাস চলাচলে বাধা সৃষ্টি করেন এবং শ্রমিকদের মারধর করেন।

​তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, “মৌমিতা পরিবহনের মালিকদের কাছ থেকে চাঁদাবাজির সঙ্গে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের সংশ্লিষ্টতা রয়েছে। সমিতির নাম করে একটি পক্ষ অর্থ আদায় করছে এবং সেই টাকা আত্মসাৎ করা হচ্ছে। মূলত তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”

​এ বিষয়ে জানতে মৌমিতা পরিবহনের জেনারেল ম্যানেজার আমিনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি চাঁদাবাজির বিষয়টি জানেন না বলে উল্লেখ করেন। তার ধারণা, বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে শ্রমিকদের ব্যবহার করে এই অভিযোগ করাতে পারে। তিনি বলেন, “আমরা ২০২৪ সালের পর থেকে কাউকে কোনো টাকা দিইনি। তবে আজ চাষাড়ায় আমাদের কয়েকটি বাস থামিয়ে দেওয়া হয়েছিল। ঠিক কারা এটি করেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

​এদিকে আবু আল ইউসুফ খান টিপুর আনা অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

​শহরের ব্যস্ততম সড়কে বাস থামিয়ে দেওয়ার এই ঘটনাকে ঘিরে পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটি নিয়ে কোনো পক্ষেরই আইনগত পদক্ষেপ নেওয়ার খবর পাওয়া যায়নি।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সুবিধাবাদী বা চাঁদাবাজদের বিএনপিতে প্রার্থীর সুযোগ নেই: সাখাওয়াত হোসেন খান

সুবিধাবাদী বা চাঁদাবাজদের বিএনপিতে প্রার্থীর সুযোগ নেই: সাখাওয়াত হোসেন খান

শনিবার, ২০ জুন ২০২৬
ডিআইটি মার্কেট বণিক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি নুর উদ্দিন, সম্পাদক খাজা আজিজুল

ডিআইটি মার্কেট বণিক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি নুর উদ্দিন, সম্পাদক খাজা আজিজুল

শনিবার, ২০ জুন ২০২৬
তোলারাম কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

তোলারাম কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

শনিবার, ২০ জুন ২০২৬
নারায়ণগঞ্জে জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ নিয়ে ফেসবুকে সমালোচনা, যা বলছে পুলিশ

নারায়ণগঞ্জে জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ নিয়ে ফেসবুকে সমালোচনা, যা বলছে পুলিশ

শুক্রবার, ১৯ জুন ২০২৬
আমীরে জামাত কে ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়

আমীরে জামাত কে ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়

শুক্রবার, ১৯ জুন ২০২৬
সন্ত্রাস, অপহরণ ও চাঁদাবাজিমুক্ত শান্তির নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় মাওলানা আবদুল জব্বারের

সন্ত্রাস, অপহরণ ও চাঁদাবাজিমুক্ত শান্তির নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় মাওলানা আবদুল জব্বারের

শুক্রবার, ১৯ জুন ২০২৬