রবিবার, ২১ জুন ২০২৬ | Sunday, 21 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সুবিধাবাদী বা চাঁদাবাজদের বিএনপিতে প্রার্থীর সুযোগ নেই: সাখাওয়াত হোসেন খান ডিআইটি মার্কেট বণিক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি নুর উদ্দিন, সম্পাদক খাজা আজিজুল সোনারগাঁওয়ে ক্ষুদে শিক্ষার্থীদের সাথে ফাইনাল ম্যাচ উপভোগ করলেন জেলা প্রশাসক মৌমিতা পরিবহনে চাঁদাবাজির অভিযোগ: নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য তোলারাম কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত ৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের আড়াইহাজারে এসি ল্যান্ডসহ ৬ জনকে কুপিয়ে জখম, স্বর্ণ ও লাখ টাকা লুট লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশা উল্টে শিশু নিহত, অস্ত্রসহ আটক ২ সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশা উল্টে শিশু নিহত, অস্ত্রসহ আটক ২
নগরের বাইরে

লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশা উল্টে শিশু নিহত, অস্ত্রসহ আটক ২

শেয়ার করুন:

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাস এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে সিনথিয়া রহমান হুমাইয়া (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা-মা, ছোট ভাই ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা প্রাইভেট কারসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত কারটি থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

​শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে জালকুড়ি ওভারপাসের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর পরিবার মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।

​আহতরা হলেন—নিহত শিশুর বাবা আশিকুর রহমান শামীম (৩৪), মা সানজিদা বেগম (৩০), ছোট ভাই আয়মান রহমান (৩) এবং অটোরিকশা চালক। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে লিংক রোড দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনার পরপরই শিশু সিনথিয়াকে উদ্ধার করে দ্রুত স্থানীয় প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এদিকে দুর্ঘটনার পর পালানোর সময় স্থানীয় জনতা ধাওয়া করে প্রাইভেট কারসহ দুই আরোহীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তিরা হলেন—প্রাইভেট কারের চালক আশোয়ত বিন ইকবাল (১৯) ও সাহিল খান (২৩)।

​সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

​ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রাইভেট কারের ধাক্কাতেই অটোরিকশাটি উল্টে এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া জব্দকৃত প্রাইভেট কারের ভেতর থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সড়ক দুর্ঘটনা এবং অস্ত্র উদ্ধারের—উভয় বিষয় খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সোনারগাঁওয়ে ক্ষুদে শিক্ষার্থীদের সাথে ফাইনাল ম্যাচ উপভোগ করলেন জেলা প্রশাসক

সোনারগাঁওয়ে ক্ষুদে শিক্ষার্থীদের সাথে ফাইনাল ম্যাচ উপভোগ করলেন জেলা প্রশাসক

শনিবার, ২০ জুন ২০২৬
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

শনিবার, ২০ জুন ২০২৬
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের

৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের

শনিবার, ২০ জুন ২০২৬
আড়াইহাজারে এসি ল্যান্ডসহ ৬ জনকে কুপিয়ে জখম, স্বর্ণ ও লাখ টাকা লুট

আড়াইহাজারে এসি ল্যান্ডসহ ৬ জনকে কুপিয়ে জখম, স্বর্ণ ও লাখ টাকা লুট

শনিবার, ২০ জুন ২০২৬
সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

শনিবার, ২০ জুন ২০২৬
বন্দরে সাংবাদিক শাহরিয়ার ইমনের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ

বন্দরে সাংবাদিক শাহরিয়ার ইমনের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬