নগরের বাইরে
সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন: সম্রাট ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিক্রি করার অপরাধে ‘সম্রাট ফুড প্রোডাক্টস’ নামক একটি প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে।
আজ ১৮ মে ২০২৬ ইং তারিখ দুপুর ১৩:৩০ ঘটিকায় র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ, জেলা প্রশাসন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানাধীন ছাপাখানা রোড এলাকায় এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় কিছু অসাধু প্রতিষ্ঠান নিয়মনীতি তোয়াক্কা না করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন করে আসছিল, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ মোঃ মাহমুদুল হাসান এর মালিকানাধীন সম্রাট ফুড প্রোডাক্টস-এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে সামনে রেখে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি জনস্বার্থে কাজ করে আসছে। জনগণের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে র্যাব-১১ এর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।